ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

লালপুরে পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

লালপুর (নাটোর)প্রতিনিধি: নাটোরের লালপুর থানা পুলিশের এক সহকারি উপ পরিদর্শক (এএসআই) এর বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ উঠেছে। ঐ পুলিশ অফিসারের নাম ইউসুফ আলী। ঘুষ গ্রহনে অপরাধে বকুল হোসেন নামের এক ভুক্তভোগী ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।

গত মঙ্গলবার (১১ই জুন) ই-মেইলের মাধ্যমে আইজিপি অফিসে এই অভিযোগের অনুলিপি পেরণ করেছেন বলে জানা গেছে। এছাড়াও সদয় অবগতির জন্য অভিযোগের অনুলিপি মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজশাহী রেঞ্জের ডিআইজি, পুলিশ সুপার নাটোর বরাবর পাঠানো হয়েছে। এ বিষয়ে অভিযোগকারী বকুল হোসেন সংবাদ মাধ্যমকে জানান, আমি পেশায় একজন কৃষক, বসন্তপুর বিলে রাতে পুকুরের মাছ পাহারা দেয়। আমি গত ১০/০৬/২৪ইং তারিখ সোমবার দিবাগত রাত ১০টার দিকে একই এলাকার বসন্তপুর বিলে থাকা কালে পাশেই আমার মাজেদা ফুফু বাড়ি। এসময় মাজেদা(মাজে ফকির) এর বাড়িতে লালপুর থানায় কর্মরত এএসআই ইউসুফ আলী সহ তার সঙ্গীয় ফোর্স প্রবেশ করে এবং প্রতিটি ঘর তল্লাশি চালায়। আমার ফুফু মাজেদা পুলিশের নিকট কারন জানতে চাইলে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং বাড়িতে দেহ ব্যাবসা চলে বলে উল্লেখ করেন। এ সময় তাদের চিৎকার চেচামেচি শুনে আমি পুকুরপাড় থেকে ফুফুর বাড়ির সামনে পৌঁছালে আমাকে প্রাথমিক পর্যায়ে আটক করে। পরে কেয়ামত আলীর বাড়ি পার করে নির্জন স্থানে নিয়ে গিয়ে ২০ হাজার টাকা দাবী করে। টাকা দিলে ছেড়ে দিবে, না হলে মামলা দিয়ে আদালতে চালান করার ভায়ভীতি দেখায়। আমি দিতে অস্বীকার করলে কয়েকটি চড়-থাপ্পড় মারে। পরে নিরুপায় হয়ে প্রানভয়ে বিষয়টি স্থানীয় মেম্বারকে জানায় এবং টাকা দিতে স্বীকার করি। পরে আমার আত্মীয় ও উপস্থিত স্বাক্ষী১/ নাজমুল(৫৫)পিতা মৃত ছুবান আলী ২/ভূগোল(৩৫)পিতা মাজদার ৩/রতন (৩২)পিতা আরমান এর মাধ্যমে এএসআই ইউসুফ আলীকে ২০ হাজার টাকা প্রদান করে।টাকা পাওয়ার পরে এএসআই ইউসুফ আলী আমাকে বলে, এ বিষয় যদি থানায় বা অন্য কাউকে বলিস তো আমার হাত থেকে কিন্তু বাঁচতে পারবি না। আমি একজন গরীব মানুষ, টাকা গুলো ঋন করে সংগ্রহ করে দিয়েছি। পুলিশের এমন কর্মকান্ডে বর্তমানে আমি হতাশ হয়ে পড়েছি। এমতাবস্থায় আমি থানার ওসিকে জানালে এএসআই ইউসুফ রাগের চোটে যদি আমাকে গুলি করে মেরে ফেলে তাই ভেবে এএসআই ইউসুফ আলীর সুষ্ঠ বিচার হওয়ার জন্য আইজিপি অফিসে অভিযোগ করতে বাধ্য হয়েছি।

এ বিষয়ে নাটোর জেলার পুলিশ সুপার তারিকুল ইসলাম অভিযোগের অনুলিপি পাওয়ার পরে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

লালপুরে পুলিশের বিরুদ্ধে ঘুষ গ্রহনের অভিযোগ

আপডেট টাইম : ০৪:৩৪:১৪ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪