ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়া কাহালুতে  বাসের ধাক্কায় নিহত দুই জন 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় নারীসহ দুইজনের মৃত্যু হয়েছে। কাহালু  উপজেলার বিবিরপুকুর বাজার নামক স্থানে বগুড়া-নওগাঁ আঞ্চলিক মহাসড়কে আজ রবিবার (২৩ জুন) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। ঘটনার পর নিহতদের মরদেহ  ঘটনাস্থল থেকে নিজ নিজ পরিবারের নিয়ে গেছে বলে স্থানীয়রা জানান। নিহত ব্যক্তিরা হলেন বগুড়ার গাবতলী উপজেলার উনচুরখী গ্রামের জাহিদুর রহমানের স্ত্রী রত্না বেগম (৩৫) এবং  কাহালু উপজেলার বিবিরপুকুর লোহাচাল গ্রামের খোদাবক্সের ছেলে সৈকত আহমেদ টুনু (২২)। নিহতের পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, রত্না ঈদের পর বাবার বাড়িতে বেড়াতে যান। সকালে তিনি তার খালাকে গাড়িতে তুলে দিতে বিবিরপুকুর বাজারে যান। অন্যদিকে সৈকত আহমেদ গরুর দুধ বিক্রি করতে ওই বাজারে যান। রত্না ও সৈকতের বাড়ি একই গ্রামের হওয়ায় তারা মহাসড়ক থেকে প্রায় অনেক দূর দাঁড়িয়ে কথা বলছিলেন। এ সময় বেপরোয়া গতিতে আসা অজ্ঞাত একটি ঢাকাগামী বাস তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।  পরে নিহতদের  পরিবারের লোকজন খবর পেয়ে পুলিশ যাওয়ার আগেই ঘটনাস্থল থেকে তাদের লাশ বাড়িতে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা জানান ঘটনা স্থলে গিয়ে পুলিশ কাউকে পাননি পুলিশ যাওয়ার আগেই তারা ঘটনাস্থল থেকে লাশ বাড়িতে নিয়ে গেছে। ‍পুলিশ নিহতদের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়া কাহালুতে  বাসের ধাক্কায় নিহত দুই জন 

আপডেট টাইম : ০৯:৫১:০৫ অপরাহ্ন, রবিবার, ২৩ জুন ২০২৪