ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার নাগরপুরে এনসিপির আহ্বায়ক কমিটি অনুমোদন: আহ্বায়ক তারিয়াশ পলাশ, সদস্য সচিব সরদার আশরাফ ক্যান্সারের সঙ্গে লড়ছেন রুবেল, বাঁচতে হলে প্রয়োজন ৫০ লাখ টাকা ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

বগুড়া জেলা কারাগার থেকে পাঁচ কয়েদিকে সরিয়ে নেওয়া হলো রাজশাহীতে 

(বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা কারাগারের কনডেমড সেলের ছাদ ফুটো করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত চার আসামি পালানোর ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন দেখা দেখা দেওয়ায় মৃত্যুদন্ডপ্রাপ্ত ও যাবজ্জীবন কারাদণ্ডাদেশ প্রাপ্ত পাঁচ কয়েদিকে রাজশাহী বিভাগীয় কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য গত বৃহষ্পতিবার (২৭ জুন) সকালে তাদের সরিয়ে নেওয়া হয়। জানা গেছে ১৯১ বছরের পুরোনো ইট-সুরকি দিয়ে নির্মিত কারাগার ভবনের সেলে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও জঙ্গি মামলার আসামিদের রাখা ‘ঝুঁকিপূর্ণ’ হয়ে উঠেছে। তাই কারা কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া আসামিদের বগুড়া কারাগার থেকে পাশের কারাগারে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সরিয়ে নেওয়া পাঁচ কয়েদি হলেন মৃত্যুদণ্ডপ্রাপ্ত নাঈম মন্ডল, শিবলু ফকির ও আবদুর রাজ্জাক। এ ছাড়া যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই কয়েদি হলেন রবিউল ইসলাম ও আবদুর রহিম। এর মধ্যে নাঈম, রাজ্জাক ও শিবলু কারাগারের কনডেমড সেলে একসঙ্গে ছিলেন। বিষয়গুলো নিশ্চিত করে বগুড়া কারাগারের জেলার ফরিদুর রেজা রুবেল সাংবাদিকদের জানান কারাগারে থাকা মৃত্যুদণ্ডপ্রাপ্ত ও জঙ্গীসহ ঝুঁকিপূর্ণ আসামিদের আশাপাশের জেলায় সরিয়ে নেওয়া হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় এক কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

বগুড়া জেলা কারাগার থেকে পাঁচ কয়েদিকে সরিয়ে নেওয়া হলো রাজশাহীতে 

আপডেট টাইম : ০৯:৪২:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ জুন ২০২৪