ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘিতে নৈশ প্রহরী হত্যার ঘটনায় মামলা

(বগুড়া) প্রতিনিধি বগুড়া জেলার আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তহার গ্রামের দক্ষিণ পাড়া মহল্লায় কায়সার আলী (৭২) নামের একজন নৈশ প্রহরীকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে তার ছেলে বাদী হয়ে থানায় মামলা দায়ের করে। জানা গেছে, ৪০ দিনের কর্মসৃজন প্রকল্পের এক শ্রমিক ও নৈশ প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা ঘটনায় নিহতের ছেলে আব্দুল মোমিন বাদী হয়ে অজ্ঞাতদেরকে আসামি করে  আদমদিঘী থানায় গত বৃহস্পতিবার রাতে একটি হত্যা মামলা দায়ের করেন। গত (২৬) জুন গত বুধবার দিবাগত রাতে উপজেলার ছাতিয়ান গ্রাম ইউনিয়নের অন্তাহার দক্ষিণ পাড়ার কর্মসৃজন প্রকল্পের শ্রমিক ও নৈশ প্রহরী কায়সার আলীর মাথা ও ঘাড়ে দুর্বত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মম ভাবে হত্যা করে বাড়ির পাশে মসজিদের সামনে ফেলে রেখে যায়। পরদিন বৃহস্পতিবার সকালে আদমদীঘি থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমানের মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ময়নাতদন্তের পর ওই দিনই সন্ধ্যায় নিহতের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মামলার তদন্তকারি কর্মকর্তা উপ-পরিদর্শক তরিকুল ইসলাম জানান, এই হত্যাকান্ডের মুল রহস্য উদঘাটন ও অপরাধী শনাক্তে পুলিশের ঊর্দ্ধতন কর্তৃপক্ষের নির্দেশে কাজ করা হচ্ছে। এ বিষয়ে আদমদিঘী থানার অফিসার্স ইনচার্জ রাজেশ কূমার চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে মুঠোফোনে বলেন, নিহতের ছেলে বাদী হয়ে গত বৃহস্পতিবার অজ্ঞাতনামা ব্যক্তিদের নাম উল্লেখ করে আদমদিঘী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়া আদমদীঘিতে নৈশ প্রহরী হত্যার ঘটনায় মামলা

আপডেট টাইম : ০৯:৩৩:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪