ঢাকা ০৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

মান্দা হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মান্দায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে উধাও হয়েছেন তাঁর স্বামী। রোববার সকাল ৯টার দিকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
ওই নারীর নাম সূচনা আক্তার (৩৪)। তিনি উপজেলার পরানপুর ইউনিয়নের দক্ষিণ পরানপুর গ্রামের এম এ রাজ্জাকের স্ত্রী। রাজ্জাক পেশায় একজন সাংবাদিক বলে জানান এলাকাবাসী। ঘটনার পর রাজ্জাক হাসপাতালে স্ত্রীর মরদেহ ফেলে পালিয়েছেন।
মান্দা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক মেশকাত রায়হান বলেন, ‘বৃহস্পতিবার রাত ১টা ৪০মিনিটে অসুস্থ অবস্থায় সূচনা আক্তারকে হাসপাতালে ভর্তি করা হয়। সতিনের সঙ্গে ঝগড়া লেগে তিনি একই সঙ্গে ৪০টি প্যারাসিটামল ট্যাবলেট খেয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়। অতিরিক্ত ওষুধ সেবনের বিষক্রিয়ায় তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর আজ রোববার সকাল ৯টার দিকে চিকিৎসাধীন ওই নারীর মৃত্যু হয়।’
সূচনার শ্বাশুরি ফাতেমা বেগম জানান, তাঁর ছেলের স্ত্রীর বাবার বাড়ি ঢাকায়। ঈদের দুই দিন পর সূচনা তাঁদের বাড়িতে আসেন। কিন্তু বাড়িতে ছেলে রাজ্জাকের আরও একজন স্ত্রী ছিল। ঢাকা থেকে তাঁর ছেলের আরেক স্ত্রী আসায় দুই সতিনের মধ্যে ঝগড়া বিবাদ শুরু হয়। এরই জের ধরে বৃহস্পতিবার রাতে সূচনা এক সঙ্গে অনেকগুলো ওষুধ খেয়ে অসুস্থ হয়ে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সাংবাদিক বলেন, ‘গত দুই দিন ধরে এমএ রাজ্জাককে হাসপাতালে ঘোরাঘুরি করতে দেখা যায়। কারণ জানতে চাইলে তিনি বিভিন্নভাবে তা এড়িয়ে যান। রোববার সকাল ৯টার দিকে তাঁর স্ত্রী সূচনার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ে। এর পর তাঁকে আর পাওয়া যাচ্ছে না। তাঁর ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ রয়েছে।’
বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী বলেন, সূচনার মরদেহ উদ্ধার করে ময়নাতদেন্তর জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, এ ঘটনায় সূচনা আক্তারের বোন রেহানা আক্তার বাদী হয়ে রোববার রাতে মান্দা থানায় আত্মহত্যা প্ররোচনার একটি মামলা করেছেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

মান্দা হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে উধাও স্বামী

আপডেট টাইম : ০৯:০৬:০৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪