ঢাকা ০৫:০২ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়ায় ৬৭১ বস্তা সরকারি চাল উদ্ধার গ্রেফতার -৫

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ায় সরকারি খাদ্যবান্ধব কর্মসূচীর ৬৭১ বস্তা চাল উদ্ধার করা হয়েছে। শনিবার গভীর রাতে এ ঘটনায় ৫জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, বগুড়ার শেরপুরের মির্জাপুর এলাকার মৃত মঞ্জু শেখের ছেলে মোঃ তুহুর ইসলাম ওরফে হাসান (৩৪), ধর্মকাম মলারবাড়ী এলাকার মোঃ মোসলেম উদ্দিনের ছেলে মোঃ নুর মোহাম্মদ (৩৭), র্মকাম মলারবাড়ী নামাপাড়া এলাকার মৃত আবুল হোসেনের ছেলে মোঃ ইব্রাহীম হোসেন (৪০), ধর্মকাম যমুনাপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে মোঃ মোতালেব হোসেন (৩৮), ধুনট মোড় খন্দকারপাড়া এলাকার মৃত হাসান আলী সরকারের ছেলে মোঃ জুলফিকার আলী ভুট্টো (৪৪)।
জানা গেছে, শনিবার (২৯ জুন) বেলা ১১ টার দিকে ঢাকা মেট্রো-ট-১৩-৮৮৫৯ ট্রাক যোগে ড্রাইভার ও হেলপারসহ বগুড়ার আদমদীঘি থানার সান্তাহার ওয়্যারহাউস গোডাউন থেকে সালথা এলএসডি গোডাউন ফরিদপুরের উদ্দেশ্যে সরকারি রেশনের চাউল লোড দিয়ে রওনা হয়। দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পরেও সালথা এলএসডি গোডাউন ফরিদপুরে চালের ট্রাক পৌঁছায়নি। পরে পুলিশের সহযোগিতায় জানা গেছে, বগুড়ার শেরপুর উপজেলার মির্জাপুর খলিফা পাড়ার মোঃ মঞ্জু মাষ্টারের ধানের চাতালের উত্তর কর্নারের  গোডাউনের দরজার সাথে ট্রাক দাঁড়িয়ে রেখে গোডাউনের মধ্যে সরকারি চাল আনলোড করছে। পরে বগুড়া জেলা পুলিশের এসআই মজিবর রহমান এবং এসআই আরিফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্স সহ (২৯ জুন) রাত ১১.৫০ মিনিটে মোঃ মঞ্জু মাষ্টার এর ধানের চাতালে উপস্থিত হয়। কয়েকজন আসামি পালিয়ে যায়। তবে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ডিবি পুলিশ উপরোক্ত ৫জন আসামিকে গ্রেফতার করে। সর্বমোট ৬৭১ (ছয়শত একাত্তর) বস্তা সরকারি রেশনের চাউল ও বহনকারী ট্রাক জব্দ করে পুলিশ।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়ায় ৬৭১ বস্তা সরকারি চাল উদ্ধার গ্রেফতার -৫

আপডেট টাইম : ০৯:১৫:০৯ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪