ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

দেশের উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে–ডিজি এনজিও ব্যুরো

 (বগুড়া) প্রতিনিধি: -এনজিও বিষয়ক ব্যুরো প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (গ্রেড-১) সাইদুর রহমান বলেছেন, দেশের উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এনজিও’র জন্ম না হলে এনজিও বিষয়ক ব্যুরোর কোন মূল্যই থাকত না। এনজিওদের সঠিকভাবে পরিচালনা, দেশের উন্নয়নে তাদের ভূমিকা, তৃণমূল পর্যায়ের মানুষদের সেবাদান মনিটরিং করার জন্য সরকার এনজিও বিষয়ক ব্যুরো প্রতিষ্ঠা করেছে। উভয়ের সম্মিলিত প্রচেষ্টা দ্বারা সমাজের অবহেলিত, দুঃস্থদের দোঁরগোড়ায় সেবা পৌঁছানো সম্ভব। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বেশি বেশি গাছ লাগাতে হবে। সরকার বেসরকারি সংস্থাদের সাথে নিয়ে সারাদেশে গাছ লাগানোর উদ্যোগ বাস্তবায়ন করছে। দেশকে তামাক, মাদক মুক্ত করতে হলে জনগণের মাঝে সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে এনজিওগুলো বিশেষ ভূমিকা রাখছে। শিক্ষা, স্বাস্থ্য, প্রাকৃতিক দুর্যোগসহ নানা ধরনের সমস্যা মোকাবেলায় জিও এবং এনজিও সফলভাবে কাজ করে যাচ্ছে। রবিবার ৭ জুলাই  বগুড়া জেলা প্রশাসকের করতোয়া সম্মেলন কক্ষে এনজিও বিষয়ক জেলা মাসিক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। বগুড়া জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, এডিসি জেনারেল মোঃ মেজবাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) স্নিগ্ধ আকতার, সিভিল সার্জন শফিউল আজমসহ সরকারি ও বেসরকারি উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ। জেলা মাসিক এনজিও সমন্বয় সভায় প্রধান অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। বগুড়া জেলার অর্ধশতাধিক এনজিও প্রধানগণ অংশ নেন এবং দেশের উন্নয়নে জিও এবং এনজিওদের করণীয় আলোচনায় সুপারিশসমূহ ব্যক্ত করেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

দেশের উন্নয়নে সরকারি ও বেসরকারি সংস্থার ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে–ডিজি এনজিও ব্যুরো

আপডেট টাইম : ০৩:৩৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৮ জুলাই ২০২৪