ঢাকা ০২:১১ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

 বিদ্যুৎস্পর্শে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা – জেলা প্রশাসক বগুড়া 

, (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় জগন্নাথ দেবের রথযাত্রায় বিদ্যুৎস্পর্শে নিহত ও আহতদের পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শান্তনা প্রদানের মাধ্যমে নিজ হাতে সকলকে আর্থিক সহায়তার নগদ অর্থ তুলে দেন জেলা প্রশাসক সাইফুল ইসলাম। গত রবিবার বিকেলে বগুড়া শহরের সেউজগাড়ী ইসকন মন্দির থেকে রথযাত্রা নিয়ে সনাতন ধর্মাবলম্বীরা আমতলী এলাকায় পৌছালে রথের চুড়ায় থাকা ধাতবের সাথে বৈদ্যুতিক তার জড়িয়ে যায়। এসময় বেশ কয়েকজন ভক্ত পূণ্যার্থী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। তাদের মধ্যে ৫ জন মারা যান এবং আহত হন প্রায় ৪৫ জনের মতো যাদের মাঝে এখনো চিকিৎসাধীন আছেন ২৭ জন। অনুষ্ঠানে নিহতদের প্রত্যেকের পরিবারকে ২৫ হাজার এবং আহতদের মাঝে চিকিৎসাধীন ২৭ জনের পরিবারের সদস্যদের হাতে ৫ হাজার টাকা করে তুলে দেন জেলা প্রশাসক। পাশাপাশি ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে যাদের আর্থিক সচ্ছলতা নেই তাদের প্রয়োজন অনুযায়ী প্রধানমন্ত্রীর উপহারস্বরূপ ১৪ কেজির খাদ্যসামগ্রী প্রদানেরও কথা বলেন তিনি এবং তাৎক্ষণিক বেশ কয়েকটি পরিবারের মাঝে নগদ অর্থের পাশাপাশি খাদ্য সামগ্রীও তুলে দেয়া হয়। এসময় জেলা প্রশাসক সাইফুল ইসলাম রথযাত্রা শুধু নয় যেকোনো ধর্মীয় উৎসবের আগেই তাদেরকে অবগতকরণের মধ্য দিয়ে সমন্বয় সাধনের লক্ষ্যে আহবান জানান। এছাড়াও আগামী ১৫ই জুলাই উল্টো রথ যাত্রার আগে বৈঠকেরও সিদ্ধান্ত নেন তিনি। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিমের সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা: মোহাম্মদ শফিউল আজম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন, শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহসিয়া তাবাসসুম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাগর কুমার রায়, সাধারণ সম্পাদক নির্মল রায়, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল প্রসাদ রাজ, গোপাল তেওয়ারি প্রমুখ।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

 বিদ্যুৎস্পর্শে নিহত ও আহতদের পরিবারকে আর্থিক সহায়তা – জেলা প্রশাসক বগুড়া 

আপডেট টাইম : ০৮:৫৭:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪