ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা (৩৫) নামে এক মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার
(২ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে সদরের এরুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাবিলা এরুলিয়া জিলাদার পাড়ার মৃত শবদুল ঠিকাদারের ছেলে। স্থানীয়রা জানান, মিরাজুল ইসলাম রতন ওরফে কাবিলা ভোর সাড়ে ৪টার দিকে মাংস বিক্রির জন্য নিজ বাড়ি থেকে গোদার পাড়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সে সন্ত্রাসীদের হামলার শিকার হন। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে কোপানোর একপর্যায়ে তার ডান হাতের কব্জি থেকে হাত বিচ্ছিন্ন করে ফেলে। এসময় মিরাজুল প্রাণে বাঁচতে এরুলিয়া জেলাদারপাড়ায় বড় মসজিদে ঢুকে পড়েন। এসময় মসজিদের মুসল্লিরা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বগুড়া সদর থানার এসআই আব্দুর রহিম জানান, কয়েকদিন আগে স্ত্রীর সঙ্গে পরকীয়া সন্দেহে মিরাজুল এক যুবককে মারপিট করেছিল। মারপিটে ওই যুবকের হাত ভেঙে যায়। এ ঘটনার জেরে তারা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে হত্যা করেছে। তাদের গ্রেফতারে অভিযান চলছে। নিহতের মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়ায় মাংস বিক্রেতাকে কুপিয়ে হত্যা

আপডেট টাইম : ০৭:৩৬:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০২৪