ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়া জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

( বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক ও সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ ৮২ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক মেরিনা খাতুন মেরী গত বুধবার বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন । এদিকে এ মামলায় আসামি শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক আব্দুল লতিফকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ আগস্ট) তাকে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার ওসি মো: সাইহান ওলিউল্লাহ বলেন, মামলার এজাহারভুক্ত আসামি আব্দুল লতিফকে শিবগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে বৃহস্পতিবার (১৫ আগস্ট) কারাগারে পাঠানো হয়েছে। এ বিষয়ে বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল বাছেদ বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই রাত ৮টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা শহরের নবাববাড়ি সড়কে জেলা বিএনপি অফিসে হামলা চালায়। তারা অফিসের আসবাব ভাঙচুর করে অগ্নিসংযোগ করে। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে থানায় মামলা দিতে গেলে পুলিশ তা গ্রহণ করেনি। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ায় এক মাস পর মামলাটি করা হয়।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়া জেলা বিএনপি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

আপডেট টাইম : ১২:০৪:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অগাস্ট ২০২৪