ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

মোহাম্মদ আককাস আলী :
নওগাঁর ধামইরহাটে বেড়ীতলা একাডেমীর দূর্নীতিবাজ, ক্ষমতার অপব্যবহারকারী ও অত্যাচারি আখ্যা দিয়ে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবীতে আন্দোলন কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী ধামইরহাটের শিক্ষার্থীরা। ১৯ আগস্ট দুপুরে শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল উপজেলা চত্বরে প্রবেশ করলে পদত্যাগ ও বিচারের স্লোগানে কাপিয়ে তোলে পরিষদ চত্বর। গত ১৪ আগস্ট থেকেই প্রধান শিক্ষক জিন্নাতুন পারভীনের অপসারণ দাবীতে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন কর্মসূচি পালন করে আসছিল শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরিষদ ও বিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাকগণ পৃথক দুটি ব্যানারে এই দাবীতে সমর্থনও জানিয়েছে।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ধামইরহাটের সমন্বয়ক রাকিবুল হাসান, নিশাত তাসনিম (রেমি), রেজুয়ান ও রাইহান হোসেন স্বাক্ষরিত স্মারকলিপির বর্ণনা মতে জানা যায়, উপজেলার খেলনা ইউনিয়নের বেড়ীতলা একাডেমীর প্রধান শিক্ষক জিন্নাতুন পারভীন, তিনি ম্যানেজিং কমিটির নির্বাচিত সদস্যদের বাদ দিয়ে বহিরাগত সদস্যদের নিয়ে ম্যানেজিং কমিটি গঠন, শিক্ষার্থীদের অমানবিক নির্যাতন, দলীয় প্রভাব ও ক্ষমতার অপব্যবহার, প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ, শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে গ্রুপিং, স্থানীয় ইউপি-চেয়ারম্যান-মেম্বার ও প্রতিষ্ঠাতা সদস্য, প্রাক্তন শিক্ষকদের অসদাচরন অবমুল্যায়ন, অর্জিত সনদ নিতে ঘুষ বানিজ্য এবং শিক্ষার্থীদের হুমকি ও ভয়ভীতি সহ তাদের লাঞ্ছিত করার অভিযোগ করা হয় অভিযোগে। সোমবার দুপুর ১ টার দিকে খোদ ওই বিদ্যালয়ের শিক্ষক-৩ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকগণসহ সমন্বয়করা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর একটি স্মারক লিপি প্রদান করে।
ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন জানান, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে পরবর্তী পদক্ষেপ গ্রহণকরা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবীতে বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

আপডেট টাইম : ০৯:২৮:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০২৪