ঢাকা ০৩:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়ায় এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান সফল হতে যাচ্ছে

 (বগুড়া) প্রতিনিধি : বেশ কয়েকবছর পর এবার বগুড়ায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান সফল হতে যাচ্ছে। ইতোমধ্যে ধান সংগ্রহ লক্ষ্যমাত্রা পূর্ণ করেছে।এ ছাড়া আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) পর্যন্ত সিদ্ধ চাল লক্ষ্যমাত্রার ৮৫ দশমিক ৮২ এবং আতপ চাল লক্ষ্যমাত্রার ৯০ দশমিক ৮২ শতাংশ অর্জিত হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ আগস্ট) বগুড়ার ভারপ্রাপ্ত জেলা খাদ্য নিয়ন্ত্রক হুমায়ূন কবির এ তথ্য জানিয়েছেন। তিনি আরও বলেন, সংগ্রহ অভিযান ৩১ আগস্ট পর্যন্ত চলবে এবং এই দশদিনে তাদের সমূদয় লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে তার বিশ্বাস। সারা দেশের মত বগুড়াতেও গত ৭ মে থেকে বোরো সংগ্রহ অভিযান শুরু হয়। এবার গতবছরের তুলনায় কিছুটা ক্রয়মূল্য বাড়িয়ে প্রতি কেজি ধান ৩২ টাকা, সিদ্ধ চাল ৪৫ টাকা, আতপ চাল ৪৪টাকা এবং গম প্রতি কেজি ৩৪ টাকা নির্ধারিত রয়েছে। খাদ্য দফতর সূত্রে জানা গেছে, মৌসুমের শুরুতে বাজারে ধানের দাম কম থাকায় এবং গত বছরের তুলনায় সংগ্রহ মূল্য বেশি থাকায় তেমন বেগ পেতে হয়নি। কিন্তু জুলাইয়ের মাঝামাঝি ঈদসহ দেশব্যাপী অস্বাভাবিক অবস্থার সৃষ্টি হওয়ায় এই অভিযান কিছুটা ঝিমিয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় সংগ্রহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তারপরও জেলা যে ১১ হাজার ৬৫২ মে.টন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছিল, তা ইতোমধ্যে অর্জিত হয়েছে। এ ছাড়া সিদ্ধ চাল ৫৫ হাজার ৪৩৭ মে.টন লক্ষ্যমাত্রার  লক্ষ্যমাত্রার ৮৫ দশমিক ৮২ এবং আতপ চাল লক্ষ্যমাত্রার ৯০ দশমিক ৮২ শতাংশ অর্জিত হয়েছে। প্রকাশ থাকে যে বগুড়া জেলায় কৃষকের অ্যাপের মাধ্যমে ৭৪ হাজার ৫৪৯ জন নিবন্ধিত কৃষকের মাধ্যমে ধান সংগৃহীত হয়েছে। এ ছাড়া ৬০টি অটোমেটিক মিল ও ৯৬৬টি হাস্কিং মিলের মাধ্যমে চাল সংগ্রহ করা হচ্ছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়ায় এবার অভ্যন্তরীণ বোরো সংগ্রহ অভিযান সফল হতে যাচ্ছে

আপডেট টাইম : ০৮:৩৫:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪