ঢাকা ০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

বগুড়া ধুনটে চাঁদা না দেয়ায় সাংবাদিকের উপর হামলা

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার ধুনটে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। ২১ আগস্ট বুধবার সন্ধ্যায় উপজেলার চৌকিবাড়ি ইউনিয়নের কৈগাঁতী হাটের কাঁচা রাস্তার উপর এ হামলার ঘটনা ঘটে। গিয়াস উদ্দিন টিক্কা ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় দৈনিক সমকাল পত্রিকার প্রতিনিধি। এ ঘটনায় তিনি বাদি হয়ে ৬ জনকে আসামি করে ধুনট থানায় একটি এজাহার দায়ের করে।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় অনুমান পৌনে ৭ টার দিকে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কাকে একা পেয়ে পরিকল্পিত ভাবে কাষ্টসাগর গ্রামের আব্দুল মালেক খন্দকারের ছেলে চাঁন মিয়া (৪২), শফিকুল ইসলাম (৩৫), রফিকুল ইসলাম (৩০), মৃত ইসাহাক খন্দকারের ছেলে রাসেল (৩০), ভাসান (২৮) ও চাঁন মিয়ার ছেলে বাঁধন (১৯) পথরোধ করে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। সে চাঁদা দিতে অস্বীকার করলে চাঁন মিয়া হুকুম দিয়ে বলে যে, “তোর কারণে চুরি মামলার আসামী হয়েছি, টাকা খরচ হয়েছে, টাকা না দিলে শালাকে আজ প্রাণে শেষ করে ফেল” এই হুকুম পাওয়া মাত্র শফিকুল ইসলাম বাঁশের লাঠি দ্বারা হত্যার উদ্দেশ্যে সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার মাথা লক্ষ্য করে আঘাত করলে আঘাতটি তার কপালে লেগে ফুলা জখম হয়। তখন সে মাটিতে পড়ে গেলে চাঁন মিয়া ও তার লোকজন লোহার রড দ্বারা হত্যার উদ্দেশ্যে তাকে এলোপাথারী মারপিট করে। এ সময় রফিকুল ইসলাম ওই সাংবাদিকের পকেটে থাকা নগদ ৬০ হাজার টাকা অসৎ উদ্দেশ্যে বাহির করে নেয়। পরে তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হইলে তারা বিভিন্ন ভাবে ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কা জানায়, ঘটনার পর স্থানীয় লোকজন আমাকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আমাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। এ ঘটনায় ধুনট থানায় একটি এজাহার দায়ের করেছি। ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈকত হাসান জানান, ধুনট উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল পত্রিকার ধুনট প্রতিনিধি সাংবাদিক গিয়াস উদ্দিন টিক্কার উপর হামলার ঘটনা সংক্রান্ত একটি এজাহার পেয়েছি। তদন্ত সাপেক্ষে জড়িতদের আইনের আওতায় আনা হবে।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

বগুড়া ধুনটে চাঁদা না দেয়ায় সাংবাদিকের উপর হামলা

আপডেট টাইম : ০৮:৩৯:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪