ঢাকা ০৩:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা দৌলতপুরে ৩২ কোটি টাকার রাস্তা-ড্রেন নির্মাণকাজের উদ্বোধন সিলেট রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার মৌলীবাজার মডেলনথানার ওসি সাইফুলের উক্তি ১৯ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি হলে ও থানার অফিসার ইনচার্জ ভাগ্যে জোটেছে২৫ সালে এক লাখ টাকা বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে কম্বোডিয়ায় মানবপাচারের দম্পতি গ্রেফতার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের যশোর আঞ্চলিক কেন্দ্র পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত সুস্থ সমাজ গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর রাজশাহীর বিভিন্ন দেওয়ালে জুলাই অভ্যুত্থান দিবস বিরোধী পোষ্টার জৈন্তাপুর সারী ৩ বালু মহালে অবৈধ ভাবে বালু উত্তোলনের প্রমান মেলেনি, সরেজমিন পরিদর্শন উপজেলা প্রশাসন জুলাই গণঅভ্যুত্থানর দ্বিতীয় বার্ষিকী উপলক্ষ কুষ্টিয়ায় শ্রমিক কল্যাণ ফডারশনর বিশাল গণমিছিল ও সমাবশ অনুষ্ঠিত

শিক্ষার্থীদের তোপের মুখে মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

মোহাম্মদ আককাস আলী : নওগাঁর মান্দায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির দায়ে পদত্যাগ করেছেন পরানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জল। বৈষম্যবিরোধী আন্দোলনে শিক্ষার্থীদের তোপের মুখে বৃহস্পতিবার বেলা ১২টার দিকে পদত্যাগ করেন তিনি।  এ সময় চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জলকে গ্রেপ্তারের দাবিতে অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করেন কয়েকশ জনতা। সংবাদ পেয়ে সেনাসদস্যরা সেখান থেকে চেয়ারম্যান উজ্জলকে উদ্ধার করে ইউএনওর কার্যালয়ে নিয়ে আসেন। পরে পরিবারের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়ক আবদুস সামাদ বলেন, ইউনিয়ন পরিষদ সংস্কার কাজের জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। চেয়ারম্যান উজ্জ্বল এক লাখ টাকায় শুধুমাত্র রঙের কাজ করে সমুদয় টাকা আত্মসাৎ করেন। এ ছাড়া এলজিএসপির বরাদ্দকৃত অর্থের কোনো কাজ না করে আত্মসাৎ করেন তিনি। সমন্বয়ক আবদুস সামাদ আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির ১৫ টাকা কেজির চাল চেয়ারম্যান উজ্জ্বল তার নিজস্ব লোকদের দিয়ে কিনে পরে বেশি দামে বাজারে বিক্রি করেন। এ ছাড়া টিসিবি ও ভিজিডির চাল বিতরণ ক্ষেত্রেও ব্যাপক অনিময় করেন চেয়ারম্যান উজ্জল।
জানা গেছে, এডিপি, টিআর ও কাবিখা প্রকল্পের অনুকুলে বরাদ্দকৃত অর্থও নয়ছয় করা হয়েছে। হোল্ডিং ট্যাক্স ও ট্রেড লাইসেন্স হতে প্রাপ্ত অর্থ ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন চেয়ারম্যান।  পরানপুর ইউনিয়ন পরিষদের ৮নম্বর ওয়ার্ডের সদস্য কামরুজ্জামান সরদার বলেন, ‘গোপালপুর হাটের উন্নয়নের জন্য ৮ লাখ টাকা ৮২ হাজার টাকা বরাদ্দ পাওয়া যায়। হাটের সিসি ক্যামেরা স্থাপন ও ড্রেন নির্মাণ প্রকল্পে আমাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। এ দুটি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ লাখ টাকা। সিসি ক্যামেরা স্থাপনের কাজ সমাপ্ত হলেও ড্রেন নির্মাণ কাজটি এখন পর্যন্ত শুরু করা হয়নি। অথচ দুটি প্রকল্পের বরাদ্দকৃত টাকা উত্তোলন করা হয়েছে। অবশিষ্ট ৪ লাখ ৮২ হাজার টাকারও কোনো হদিস নেই।’ এ প্রসঙ্গে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানু বলেন, চেয়ারম্যান মাহফুজুর রহমান উজ্জ্বল পদত্যাগপত্র দিয়েছেন। পরে সেনাসদস্যরা তাকে বাড়ি পৌঁছে দেন।
Tag :
জনপ্রিয় সংবাদ

ওয়ালটন প্লাজা ও শঙ্খনীল সার্জিকালের কর্পোরেট চুক্তি স্বাক্ষর: কিস্তি ক্রেতা ও পরিবারের জন্য বিশেষ স্বাস্থ্য সুবিধা

শিক্ষার্থীদের তোপের মুখে মান্দায় দুর্নীতির দায়ে ইউপি চেয়ারম্যানের পদত্যাগ

আপডেট টাইম : ০৮:৪৫:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০২৪