ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র অভিযান

হেলাল মজুমদার কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নে অনুমোদনহীন একটি শিশু খাদ্য উৎপাদন কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিক  মজনু মিয়া (২৭) কে এক মাসের কারাদন্ড এবং মালিকের ছোট ভাই ও দুই কর্মচারীকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব পণ্য জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর বিবেচনায় কারখানাটি সিলগালা করা হয়েছে এবং উৎপাদিত খাদ্যপণ্যগুলো নষ্ট করা হয়।

২৪ মার্চ (সোমবার) দুপুরে উপজেলার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া গোহাট এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট  আনোয়ার হোসাইন ও সহযোগীতা করেন দিপংকর কুমার দত্ত, ফিল্ড অফিসার বিএসটিআই,  নাজমুস সাদাত পরিদর্শক বিএসটিআই এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, নাম বিহিন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানটি ডিংকো, রোবো, ম্যাংগো জুস, কাপ জেলি ও মসলা প্যাকেটিং নামে ওই অবৈধ কারখানায় দীর্ঘদিন ধরে বিভিন্ন কেমিক্যাল, ক্ষতিকর রং, অস্বাস্থ্যকর উপাদান ও নিষিদ্ধ ফ্লেভার ব্যবহার করে শিশু খাদ্য উৎপাদন করা হচ্ছিল। এতে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হচ্ছিল। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও তাদের রেজিস্ট্রেশন সনদ নেই।

ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনের অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫৬ ধারা অনুযায়ী কারখানার দুই মালিক . মজনু মিয়া (28), পিতা: রেজাউল করিম, সাতবাড়ীয়া কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং তার ছোট ভাই ও দুই কর্মচারীকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। একইসঙ্গে, কারখানাটির উৎপাদিত সকল পন্য বাজেয়াপ্ত করে কারখানাটি স্থায়ীভাবে সিলগালা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার হোসাইন জানান  এই ধরনের অভিযান চলমান থাকবে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

অনুমোদনহীন শিশু খাদ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তর ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট’র অভিযান

আপডেট টাইম : ১০:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫