ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে মিল শ্রমিকের স্ত্রীর আত্মহত্যা স্বামী আটক 

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সোতাশি গ্রামে রীনা বেগম (২০) নামের এক গৃহবধূ সোমবার (১৪ এপ্রিলসন্ধ্যায় গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছে। গৃহবধূর আত্মহত্যার ঘটনায় তার স্বামী মো. কোরবানকে (২৫) আটক করেছে পুলিশ। পুলিশ লাশ উদ্ধার করে মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। আটককৃত মো. কুরবানকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় মঙ্গলবার ফরিদপুর আদালতে করেছেন। কুরবান ও তার স্ত্রীর বাড়ি নীলফামারী জেলায়।

জানা যায়, কোরবান তার স্ত্রীকে নিয়ে বোয়ালমারীর সোতাসী গ্রামের আহাদ মিয়ার বাড়িতে ভাড়া থেকে সোতাসিতে  অবস্থিত বিকাশ অটো রাইস মিলে শ্রমিকের কাজ করে। সোমবার পহেলা বৈশাখ উপলক্ষে রীনা তার স্বামীর সাথে ঘুরতে যাবার জন্য বায়না ধরে, তার স্বামী তাকে না নিয়ে সন্ধ্যার দিকে বেরিয়ে যায় ।   সন্ধ্যা ৭টার দিকে তার স্বামী বাসায় ফিরে দেখে তার স্ত্রী থাকার ঘরে ঘরের রুয়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁস নিয়ে ঝুলে আছে। আশপাশের লোকজনের সহায়তায় নামিয়ে দেখে সে মারা গেছে।   খবর পেয়ে থানা পুলিশ রাতেই লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং তার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে।

লাশ উদ্ধারকারী কর্মকর্তা উপ-পরিদর্শক এস আই কামরুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে লাশ উদ্ধার করা হয় এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় আনা হয়। মঙ্গলবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং তার স্বামীকে জিজ্ঞাসাবাদ শেষে ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হয়েছে

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে মিল শ্রমিকের স্ত্রীর আত্মহত্যা স্বামী আটক 

আপডেট টাইম : ০২:৫১:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫