ঢাকা ০৭:২৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বোয়ালমারীতে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেট কার ছিনতাই

বোয়ালমারীতে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেট কার ছিনতাই তিন ছিনতাইকারী গ্রেপ্তার গাড়ি উদ্ধার

 বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের বোয়ালমারী থেকে প্রাইভেট কার ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে স্থানীয় থানা পুলিশ। ঝালকাঠি থেকে উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত প্রাইভেট কার। গত সোমবার ভোর ৫টায় উপজেলার শেখর ইউনিয়নের শেখর থেকে চালককে অস্ত্র ঠেকিয়ে সড়কের পাশে ফেলে দিয়ে গাড়িটি ছিনতাই করা হয়। গাড়ির চালক মো. ইমরান হোসেন সোমবার থানায় মামলা করেন।
জানা যায়, সোমবার (২১.০৪.২৫) রাত ১.৩০ মিনিটে উত্তরার কাওলা থেকে তিনজনে ঢাকা মেট্রো ২২-২৩১৮ নম্বরের একটি প্রাইভেট কার ফরিদপুরের বোয়ালমারী বাজারে যাওয়ার কথা বলে ভাড়া করে। ভোর ৫টার দিকে উপজেলার শেখর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের সড়কে একটি ব্রিজের উপর পৌঁছলে গাড়ি চালক ইমরানের গলায় ছুরি ও মাথায় পিস্তল ঠেকিয়ে রশি দিয়ে হাত-পা, মুখ বেঁধে সড়কের পাশে ফেলে রেখে গাড়ি নিয়ে চলে যায়। স্থানীয় লোকজন খবর দিলে পুলিশ তাকে (ইমরান) উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সুস্থ হয়ে থানায় গিয়ে ইমরান অজ্ঞাতনামা তিনজনের নামে ৩৯৪ ধারায় মামলা করেন। মামলা নং ৩৪।
মামলার পরপরই তৎপর হয়ে উঠে বোয়ালমারী থানা পুলিশ। তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ গাড়ির লোকেশন জানতে পেরে ঝালকাঠি জেলার কাঁঠালিয় থানা পুলিশের সহায় কাঁঠালিয়া থানা এলাকা থেকে গাড়ি উদ্ধার করে এবং তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত তিন ছিনতাইকারী হলো; বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের ছত্রকান্দা গ্রামের শাহিদ মোল্যার ছেলে রাকিবুল হাসান আশিক (২৬), গঙ্গানন্দপুর গ্রামের রবিউল ইসলামের ছেলে মো. সামিউল ইসলাম (২২) ও রামদেবনগর গ্রামের মো. অহিদুজ্জামানের ছেলে মো. হামিম শেখ (২০)। মঙ্গলবার দুপুরে আসামিদের আদালতে চালান করা হয়েছে।
বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মাহমুদুল হাসান বলেন, প্রাইভেট কার ছিনতাইয়ের ঘটনায় মামলা হওয়ার পরপরই আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় খোঁজাখুঁজি শুরু করি। পরে জানতে পারি গাড়িটি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া এলাকায় আছে। কাঁঠালিয়া থানা পুলিশের সহায়তায় তিনজনকে গ্রেপ্তার করি এবং গাড়ি উদ্ধার করি। তিন আসামিকে মঙ্গলবার আদালতে চালান করা হয়েছে।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বোয়ালমারীতে অস্ত্র ঠেকিয়ে প্রাইভেট কার ছিনতাই

আপডেট টাইম : ১০:০৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫