ভেড়ামারায় গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ
হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারায় ইউনিয়ন পরিষদের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
সোমবার সকাল ১০ টার সময় ভেড়ামারা উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে গ্রাম আদালত সক্রিয় তৃতীয় পর্যায়ের প্রকল্প স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অর্থায়নে ভেড়ামারায় উপজেলার ২ টি ইউনিয়ন পরিষদের সদস্যদের (মেম্বার) নিয়ে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
গ্রাম আদালত বিষয়ক দুই দিন ব্যাপী প্রশিক্ষণ এর প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইন, ফিরোজ হোসেন কোঅর্ডিনেটর গ্রাম আদালত কুষ্টিয়া। শেখ শহিদুল ইসলাম অফিসার ইনচার্জ ভেড়ামারা থানার, ইমদাদুল হক বিশ্বাস উপজেলা, সমাজসেবা কর্মকর্তা গোপাল চন্দ্র সাহা কোঅর্ডিনেটর গ্রাম আদালত ভেড়ামারা উপজেলা সহ প্রশিক্ষণ নেওয়া বাহাদুরপুর ও বাহিরচর ইউনিয়নের মেম্বাররা উপস্থিত ছিলেন।
ডেইলী নিউজ বাংলা ডেস্ক 










