ঢাকা ০৭:০৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামে স্বপন সভাপতি,মুকুল সম্পাদক

নিউজ ডেস্কঃ জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে কুষ্টিয়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার  (৩১ মে) সন্ধ্যায় কুষ্টিয়ার একটি রেষ্টুরেন্টটে শামসুল আলম স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির মহাসচিব জাহাঙ্গীর আলম প্রধান। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, নজরুল ইসলাম মুকুল, ইসমাইল হোসেন বাবু, বকুল চৌধুরী, সেলিম মাহামুদ, বাহারুল ইসলাম, এ্যাডভোকেট রফিকুল ইসলাম সবুজ, সাইফুল ইসলাম তন্ময় প্রমুখ।

প্রধান অতিথি জাহাঙ্গীর আলম প্রধান বলেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া সংগঠন। তাই এই সংগঠনকে বাকা চোখে দেখার কোন সুযোগ নেই।

জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম জাতীয়তাবাদী পক্ষের একটি শক্তি সংগঠন । যারা বিএনপির আদর্শ বুকে ধারণ করে সংবাদপত্রে কাজ করে যাচ্ছে তারাই এই সংগঠনের সদস্য হতে পারবেন। স্বৈরাচার ফ্যাসিষ্টরা এই সংগঠনের কোন সদস্য পদ পাবে না। গত ৫ আগষ্টের আগে ফ্যাসিষ্ট সাংবাদিকরা স্বৈরাচার সরকারের পক্ষ নিয়ে দেশের মধ্যে জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করার কাজে লিপ্ত ছিল। তারাই এখন নিজেদের খোলস পরিবর্তন করে বিভিন্ন জায়গায় নব্য বিএনপি সেজে সুযোগ নিচ্ছেন, তাদেরকে প্রতিহত করতে হবে। আমরা জেনেছি কুষ্টিয়াতেও ওই সব ফ্যাসিষ্ট স্বৈরাচারে দোসর সাংবাদিকরা এখন নিজেদেরকে বিএনপি দাবী করে বিভিন্ন সরকারী আধা সরকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন মহলে সুযোগ নিচ্ছে। তাদের তালিকা করে প্রতিরোধ গড়ে তোলার আহবান জানান। তিনি বলেন, আপনারা আপনাদের লিখনীর মাধ্যমে স্বস্ব পত্রপত্রিকায় ফ্যাসিষ্টদের মুখোস উম্মোচন করুন। যাতে করে ওইসব ফ্যাসিষ্ট সাংবাদিকরা জাতীয়তাবাদী দল বিএনপির বিপক্ষে অবস্থান নিয়ে মিথ্যা কল্পকাহিনী সাজিয়ে দেশে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করতে না পারে। তিনি বলেন, দেশের মধ্যে বিএনপিকে নিয়ে বিরাট একটি ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রকে রুখে দিতে জাতীয়তাবাদী সাংবাদিক ফোরাম অগ্রনী ভুমিকা পালন করবে।
সম্মেলন শেষে শামসুল আলম স্বপন ( দৈনিক আমাদের সময়/ দি বাংলাদেশ টু ডে ) কে সভাপতি নজরুল ইসলাম মুকুল (দৈনিক আমার সংবাদ)কে সাধারণ সম্পাদক ও সেলিম মাহামুদ (লালন টিভি২৪) কে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ এবং ৬৫ সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন করা হয়। এই কমিটি আগামী ২ বছর কার্যক্রম পরিচালনা করবে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কুষ্টিয়ায় জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামে স্বপন সভাপতি,মুকুল সম্পাদক

আপডেট টাইম : ০৭:৪৬:২০ অপরাহ্ন, রবিবার, ১ জুন ২০২৫