ঢাকা ১১:৩৭ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

হেলাল মজুমদার, কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে বিদ্যুতের তারে জড়িয়ে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২ আগস্ট) বিকেল ৩টার দিকে ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে ব্র্যাক অফিস সংলগ্ন এলাকায় এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহতরা হলেন ওই এলাকার হাবিল সদ্দারের ছেলে বিপ্লব সরদার (৩৬) ও তার মা জোসনা খাতুন (৫২)।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো শনিবার সকালে বিপ্লব সরদার পাওয়ার টিলার দিয়ে মাঠে চাষ করতে যান। চাষ শেষে বাড়িতে ফেরার পথে তাদের নিজস্ব মুরগির খামারের ছিঁড়ে পড়া বিদ্যুতের তার টিলারের সঙ্গে জড়িয়ে যায়। এতে টিলারের চালক বিপ্লব বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিৎকার শুরু করেন।

এ সময় খামারের ভেতরে থাকা তার মা জোসনা খাতুন ছেলের চিৎকার শুনে দৌড়ে এসে তাকে বাঁচানোর চেষ্টা করলে তিনিও বিদ্যুতায়িত হন। ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়।

পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে মা ও ছেলেকে উদ্ধার করে ঘরে নিয়ে যান এবং স্থানীয় চিকিৎসককে খবর দিলে তিনি দুজনকেই মৃত ঘোষণা করেন।

এই মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। আত্মীয়-স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে পুরো পরিবেশ।

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত মা ও ছেলে নিজস্ব মুরগির খামারের বিদ্যুৎ লাইনের তার ছিঁড়ে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ভেড়ামারায় বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

আপডেট টাইম : ০৭:৪৪:২৩ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫