ঢাকা ১১:৩৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৌলতপুরে ব্যবসায়ী অপহরণ, আতঙ্ক ছড়াতে গুলি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের বৈরাগীরচর এলাকায় সাইফুল ইসলাম (৪০) নামে একজনকে অপহরণ করা হয়েছে বলে জানা গেছে। তিনি ওই এলাকার মৃত মিরাজ মালিথার ছেলে এবং দীর্ঘদিন ধরে ছাগল ব্যবসার সাথে জড়িত ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুল ইসলাম রাতের খাবার শেষে বাড়ি থেকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী নদীপথে এসে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে। অপহরণকারীরা ৭-৮ জন ছিল, তারা যাবার সময় আতঙ্ক ছড়াতে এক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং পরে সাইফুলকে স্পিডবোটে তুলে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

এ ঘটনায় মরিচা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান বলেন, সাইফুল একজন পরিচিত ছাগল ব্যবসায়ী। রাত ৯টার দিকে বৈরাগীরচর বাজারে যাওয়ার পথে একদল অস্ত্রধারী সন্ত্রাসী তাকে অপহরণ করে নিয়ে যায় এবং যাবার সময় আতঙ্ক ছড়াতে এক রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।

অপহরণের ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ জানান, রাত ৯টার দিকে সাইফুল নামে একজনকে অপহরণ করা হয়েছে এমন একটি খবর পেয়েছি। বিষয়টি আমরা গুরুত্বসহকারে তদন্ত করছি। তবে, এখনও পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দেয়নি।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুরে ব্যবসায়ী অপহরণ, আতঙ্ক ছড়াতে গুলি

আপডেট টাইম : ১১:৩৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫