ঢাকা ১০:২১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

ভেড়ামারায় চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মহিলা শ্রমিকদের মানববন্ধন

হেলাল মজুমদার, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ব্যবসায়ী আলমগীর হোসেনের ওপর চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকার মহিলা শ্রমিকরা।

বৃহস্পতিবার সকাল ১১টায় ভেড়ামারা থানার সামনে দৌলতপুর মহাসড়কের পাশে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, বাহাদুরপুর এলাকার সমলেপুর গ্রামের নাহিদ (৫০), ফেরদৌস মণ্ডলের ছেলে, ব্যবসায়ী আলমগীর হোসেনের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ায় গত ৬ অক্টোবর রাত ১০টার দিকে বাহাদুরপুর বাজার সংলগ্ন ‘সুন্দর আগামীকাল ক্লাব’-এর সামনে ৪-৫ জন অজ্ঞাত ব্যক্তি আলমগীরের ওপর লোহার পাইপ দিয়ে হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

আহতের চিৎকারে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসার পর তিনি বাড়ি ফিরে যান।

এ ঘটনায় আলমগীর হোসেন ভেড়ামারা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে স্থানীয় নারী শ্রমিকরা মানববন্ধনে অংশ নিয়ে দোষীদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি জানান।

অভিযুক্ত নাহিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, “আমি আলমগীরের কাছে কোনো টাকা দাবি করিনি। বরং তিনিই বিভিন্নভাবে আমাকে হুমকি দিচ্ছেন।”

ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব তালুকদার বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

ভেড়ামারায় চাঁদাবাজি ও হামলার প্রতিবাদে মহিলা শ্রমিকদের মানববন্ধন

আপডেট টাইম : ০৯:২৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ অক্টোবর ২০২৫