ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৌলতপুরে মনোনয়ন এখন আমাদের হাতের মুঠোয় : আলহাজ্ব আলতাফ হোসেন

দৌলতপুর প্রতিনিধি :
“দৌলতপুরের মনোনয়ন এখন আমাদের হাতের মুঠোয়”— এমন মন্তব্য করেছেন কুষ্টিয়া দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ আলহাজ্ব আলতাফ হোসেন।
শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার আদাবাড়িয়া বাজারে গণসংযোগকালে তিনি এ মন্তব্য করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ঘোষিত ৩১ দফা রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এ জনসভায় আলহাজ্ব আলতাফ হোসেন বলেন,
“৩১ দফা হচ্ছে দেশের পুনর্গঠন ও জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার রূপরেখা। এই লক্ষ্য অর্জনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামতে হবে।”
তিনি আরও বলেন, “দৌলতপুরবাসীর ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। আন্দোলন ও সংগঠনের ধারাবাহিকতায় এবার দৌলতপুরের মনোনয়ন আমাদের হাতের মুঠোয়।”
সভায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর মহানগর যুবদলের আহ্বায়ক ও কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সম্ভাব্য মনোনয়নপ্রত্যাশী শরিফ উদ্দিন জুয়েল। তার সঙ্গে একাত্মতা প্রকাশ করে আলহাজ্ব আলতাফ হোসেন বলেন, “জুয়েল আমাদের তরুণ নেতৃত্বের প্রতীক। তার নেতৃত্বে দৌলতপুরে নতুন রাজনৈতিক ধারা প্রতিষ্ঠিত হবে।”
সভায় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী ছাড়াও স্থানীয় এলাকাবাসীর ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুরে মনোনয়ন এখন আমাদের হাতের মুঠোয় : আলহাজ্ব আলতাফ হোসেন

আপডেট টাইম : ০৬:৩৭:২২ অপরাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫