ঢাকা ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

কুষ্টিয়ায় ১৪ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযানে প্রায় ১৪ কোটি টাকার অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ও ধ্বংস করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৪৭ বিজিবি ব্যাটালিয়নের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে স্থানীয় প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশ নেন।

৪৭ বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ ও ১২ অক্টোবর দৌলতপুর উপজেলার আশ্রায়ন বিওপির আওতাধীন চিলমারী ইউনিয়নের চল্লিশপাড়া ও মদনের ঘাট এলাকায় যৌথভাবে অভিযান পরিচালিত হয়। অভিযানে আনুমানিক ৩৫ হাজার কেজি অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ১৪ কোটি টাকা।

পরে ১৩ অক্টোবর সোমবার দুপুর ২টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়নের অধীন আশ্রায়ন বিওপি এলাকায় জনসম্মুখে এসব অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন যশোর সদর দপ্তর (দক্ষিণ-পশ্চিম রিজিয়ন)-এর পরিচালক (অপারেশন) লেফটেন্যান্ট কর্নেল মো. মিজানুর রহমান শিকদার, কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান, দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই সিদ্দিকী ও উপজেলা মৎস্য কর্মকর্তা হোসেন আহমেদ।

৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মাহবুব মুর্শেদ রহমান বলেন, “সীমান্ত নিরাপত্তা রক্ষায় বিজিবি সর্বদা সজাগ রয়েছে। মাদক, চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড দমনে আমরা কঠোর অবস্থানে আছি। জনস্বার্থে ভবিষ্যতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

কুষ্টিয়ায় ১৪ কোটি টাকার অবৈধ জাল জব্দ ও ধ্বংস

আপডেট টাইম : ০৮:৫২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫