ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ

দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বাড়ি, ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পিয়ারপুর ইউনিয়নের শেরপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে রয়েছেন কাশেম মালিথা, আব্দুল, ছবির, ও জামরুল।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ৩টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, আব্দুলের বাড়ির পাশে রাখা পাটকাঠির গাঁদায় অজ্ঞাত ব্যক্তি আগুন ধরিয়ে দেয়। সেখান থেকে প্রথমে আব্দুলের বাড়ি পরে মুহূর্তের মধ্যে কাশেম মালিথা, ছবির ও জামরুলের বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ে।

এলাকাবাসী প্রাথমিকভাবে আগুন নেভানোর চেষ্টা করলেও ব্যর্থ হয়। পরে খবর পেয়ে পার্শ্ববর্তী উপজেলা মিরপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে চারটি বাড়ি সম্পূর্ণভাবে পুড়ে যায় এবং একটি গরু ও কয়েকটি ছাগল মারা যায়। এছাড়া কাশেম মালিথার ঘরে থাকা নগদ চার লক্ষ টাকাও আগুনে পুড়ে যায়। এঘটনায় প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

মিরপুর ফায়ার সার্ভিসের লিডার মোঃ রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার নেতৃত্বে একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তিনি বলেন, অগ্নিকাণ্ডে কয়েকটি বাড়ি, গবাদি পশু এবং নগদ অর্থ পুড়ে ছাই হয়ে গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন।

Tag :

নাগরপুরে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার এর পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত

দৌলতপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চারটি বাড়ি, ৫০ লক্ষাধিক টাকার ক্ষতি

আপডেট টাইম : ০৯:৪৬:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫