ঢাকা ০৩:২৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

হেলাল মজুমদার, কুষ্টিয়া:
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
“জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন”, “নেশা ছেড়ে কলম ধরি, মাদকমুক্ত সমাজ গড়ি”— এই শ্লোগানকে সামনে রেখে মঙ্গলবার বিকেল ৪টায় মোকারিমপুর ইউনিয়নের ফকিরাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ভেড়ামারা উপজেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কুষ্টিয়ার যৌথ উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম। তিনি বলেন,

“মাদক আজ সমাজে ভয়াবহ আকার ধারণ করেছে। শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর উপর নির্ভর করলে হবে না, সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। আপনারা মাদকের তথ্য দিন, আপনাদের নাম গোপন রাখা হবে।”

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. গাজী আশিক বাহার, কুষ্টিয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক পারভিন আখতার, ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহাজান আলী, উপজেলা শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ আব্দুর রব তালুকদার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক খবির আহমেদ, এসআই ইকবাল হোসেন, মোকারিমপুর ইউপি সদস্য জান মেম্বারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার শত শত মানুষ।

সভায় এলাকাবাসী অভিযোগ করেন, মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের কারণে মোকারিমপুর ইউনিয়নে চুরি-ছিনতাই ও অপরাধ বেড়ে গেছে। এমনকি গবাদিপশু ও ঘরের ভেতরের জিনিসপত্র পর্যন্ত রক্ষা পাচ্ছে না। তারা প্রশাসনের কাছে দ্রুত মাদক নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ভেড়ামারায় মাদক প্রতিরোধ ও আইনশৃঙ্খলা রক্ষায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৬:৩৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫