শিরোনাম
যশোরে মতুয়া মিশন জেলা কমিটির কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা অনুষ্ঠিত
-
ডেইলী নিউজ বাংলা ডেস্ক - আপডেট টাইম : ০৮:৩৭:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫
- ১৮২ বার
যশোরে বর্ণাঢ্য ও উৎসবমুখর আয়োজনে গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা কমিটির কাউন্সিল অধিবেশন ও সাধারণ সভা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে যশোর রেড ক্রিসেন্ট সোসাইটি হলরুমে আয়োজিত এ অধিবেশনের উদ্বোধন করেন মতুয়া মিশন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সভাপতি শ্রীমতি সুবর্ণা ঠাকুর।হরি-গুরুচাঁদ মতুয়া মিশন যশোর জেলা শাখার আয়োজনে, সংগঠনের আহ্বায়ক প্রভাষক স্বপন কুমার দাসের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নেতা তন্ময় সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মতুয়া মিশনের কেন্দ্রীয় সভাপতি মতুয়াচার্য পদ্মনাভ ঠাকুর।সভায় বক্তারা বলেন, মতুয়া মিশনের মূল লক্ষ্য মানবসেবা, শিক্ষা, সমতা, সাম্য ও সামাজিক পুনর্গঠন। গুরুচাঁদ-হরিচাঁদের প্রচারিত অসাম্প্রদায়িক মানবতাবাদী দর্শন ছড়িয়ে দিতে সংগঠনের প্রতিটি কর্মীকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। তারা আরও বলেন, মতুয়া মিশন শুধু একটি ধর্মীয় ভাবাদর্শ নয়,এটি একটি সামাজিক আন্দোলন, যা অসহায় মানুষের উন্নয়ন, নারী-শিক্ষা বিস্তার, নৈতিক মূল্যবোধ জাগরণ এবং বৈষম্যহীন সমাজ গঠনে কাজ করে যাচ্ছে।অধিবেশনে বক্তব্য রাখেন মতুয়া মিশনের বিশিষ্ট নেতা—
Tag :











