ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদে শহিদকে নৃশংস হত্যা, দুই আসামি আটক

নজরুল ইসলাম যশোর প্রতিনিধি:
যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ গ্রামে বিধবা বোনকে কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় রিকশাচালক শহিদকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই এজাহারভুক্ত দুই আসামিকে আটক করেছে ডিবি পুলিশ।
আটককৃতরা হলেন—পাগলাদাহ গ্রামের মানিক জমাদ্দারের ছেলে ইয়াসিন হোসেন ওরফে ইরান এবং আনোয়ারুল ইসলামের ছেলে রিয়াজ হোসেন। শনিবার মধ্যরাতে চৌগাছা উপজেলার কালিয়া কুন্ডু গ্রাম থেকে তাদের আটক করা হয়।
এ ঘটনায় নিহত শহিদের বাবা বশির আহম্মেদ কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় মোট সাতজনের নাম উল্লেখ করা হয়েছে। পলাতক আসামিরা হলেন—জাহাঙ্গিরের ছেলে মিরাজ, তার ভাই আলিফ, পিয়াস, একই গ্রামের আমিনুলসহ অজ্ঞাতনামা আরও চার থেকে পাঁচজন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে আসামি মিরাজ নিহত শহিদের বিধবা বোন শাহিদা বেগমের প্রতি কুনজর দিয়ে আসছিল এবং প্রায়ই অশালীন মন্তব্য করত। বিষয়টি জানতে পেরে শহিদ প্রতিবাদ করলে উভয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং শত্রুতা বাড়তে থাকে।এজাহারে আরও বলা হয়, শাহিদা বেগম একটি ইজিবাইক কিনলে সেটি ভাড়ায় নেওয়ার জন্য মিরাজ তার কাছে আসে। পূর্বের কুপ্রস্তাব ও খারাপ আচরণের কারণে শাহিদা তাকে ইজিবাইক ভাড়া দিতে অস্বীকৃতি জানান। ভাড়া না দেওয়া ও কুপ্রস্তাবের প্রতিবাদই শহিদ হত্যার মূল কারণ বলে মামলায় উল্লেখ করা হয়েছে। ঘটনার দিন শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে পাগলাদাহ এলাকার সোহাগীর বাড়ির সামনে ‘রহমানের দোকানের মোড়’ এলাকায় পূর্বশত্রুতার জেরে একই গ্রামের কয়েকজন যুবকের সঙ্গে শহিদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে আসামিরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে স্থানীয়দের সহায়তায় শহিদের বাবা বশির আহম্মেদ তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শহিদকে মৃত ঘোষণা করেন।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

যশোরে বিধবা বোনকে কুপ্রস্তাবের প্রতিবাদে শহিদকে নৃশংস হত্যা, দুই আসামি আটক

আপডেট টাইম : ০৮:২৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫