ঢাকা ০৬:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

বেনাপোলে ভারতীয় নারী পাসপোর্টযাত্রীর নিকট থেকে ১৭ লাখ বাংলাদেশী হুন্ডির টাকা জব্দ

নজরুল ইসলাম বিশেষ প্রতিনিধি: ভারতীয় দুইজন নারী পাসপোর্ট যাত্রীর নিকট থেকে বাংলাদেশী ১৭ লাখ হুন্ডির টাকা জব্দ করেছে বেনাপোল চেকপোষ্ট কাস্টমস। রোববার ১৪ নভেম্বর বিকাল ৫ টার সময় মুক্তি সাহাজী (৫৬) ও রিনা বৈদ্য (৩৮) নামে দুই জন ভারতীয় নাগরিক পাসপোর্টে বাংলাদেশ আসার সময় বেনাপোল কাস্টমস তাদের তল্লাশি করে এ টাকা জব্দ করে।
বাংলাদেশী টাকা বহনকারী ভারতীয় পাসপোর্ট যাত্রী মুক্তি সাহাজী হলো পেট্রপোল গ্রামের ছানোয়ার সাহজীর স্ত্রী এবং বনগাাঁও থানার রায়পুর গ্রামের রিনা বৈদ্য। তাদের পাসপোর্ট নং হলো যথাক্রমে জেড ৭২৪৮৪৩৪ ও জেড এ ১৩৩২৫০।
বেনাপোল চেকপোষ্ট কাস্টমস সুত্র জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে ওই দুই জন নারী পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশী করলে তাদের দেহে বিশেষ ভাবে লোকানো বাংলাদেশী ১৭ লাখ টাকা উদ্ধার হয়। টাকা গুলো ডিএম করা হয়েছে।পাসপোর্টযাত্রী মুক্তি ও রিনা জানায় এ টাকা তারা ৫১০০ টাকার বিনিময়ে বহন করছিল। বাংলাদেশে তারা এ টাকা পৌছে দিলে তাদের মজুরী বাবদ ওই টাকা দিবে ভারতীয় মহাজন। ভারতীয় মহাজন কে নাম জানতে চাইলে তারা বলে মিতালী মানিচেঞ্জার এর মালিক। বাংলাদেশে কার নিকট টাকা দিবে জানতে চাইলে তিনি বলেন, তাদের ছবি বাংলাদেশের যারা টাকা রিসিভ করবে তাদের কাছে দেওয়া আছে। আমরা ইমিগ্রেশন কাস্টমস পার হলে আমাদের ছবি দেখে তারা টাকাগুলো নিয়ে নিবে।বেনাপোল কাস্টমস এর সহকারী কমিশনার অতুল গোস্বামী বলেন, দুইজন ভারতীয় পাসপোর্ট যাত্রীর নিকট থেকে বাংলাদেশী ১৭ লাখ টাকা উদ্ধার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় তারা এ টাকা বহনকারী। তাদের নিজেদের টাকা নয়। টাকাগুলো ডিএম করা হয়েছে। তারা যদি কাস্টমস কর্তৃপক্ষকে উপযুক্ত প্রমান দিতে পারে তাহলে টাকা হয়ত তারা পাইতে পারে। আর প্রমাণ সঠিক না হলে রাষ্ট্রীয় কোষাগারে টাকা জমা করা হবে। টাকা বহনকারী নারী পাসপোর্ট যাত্রীদের আটক করা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, যাত্রীদের আটক করা হয়নি। তাদের টাকার আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হলে ছেড়ে দেওয়া হবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

বেনাপোলে ভারতীয় নারী পাসপোর্টযাত্রীর নিকট থেকে ১৭ লাখ বাংলাদেশী হুন্ডির টাকা জব্দ

আপডেট টাইম : ০৮:২৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫