ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারায় কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ভেড়ামারার লালনশাহ সেতুর পশ্চিম পাড়ে পাবনা-কুষ্টিয়া হাইওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন- পুলিশের ইন্সপেক্টর মো. মোজাহারুল ইসলাম (৫৩) ও এএসআই মো. কয়েজ উদ্দিন (৫০)। তারা উভয়েই পাবনা জেলার ঈশ্বরদী জোনের ডিএসবিতে কর্মরত ছিলেন। এদের মধ্যে মোজাহারুল ইসলাম রংপুরের পীরগাছা থানার মৃত নূর মোহাম্মদের ছেলে ও কয়েজ উদ্দি রাজশাহীর তানোর থানার কসিমদ্দিনের ছেলে।প্রত্যক্ষদর্শী, ভেড়ামারা থানা ও হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, আজ ১৬ ডিসেম্বর পাবনা জেলার ইশ্বরদী জোনের ডিএসবি কর্মকর্তা মোজাহারুল ইসলাম ও কয়েজ উদ্দিন মোটরসাইকেলযোগে ঈশ্বরদী থেকে লালনশাহ সেতুর পশ্চিমপাড়ের দিকে যাচ্ছিলেন। তারা ব্রিজের পশ্চিম পাড়ে ইউটার্ন নেওয়ার জন্যই এসেছিলেন বলে জানান পুলিশ সদস্যরা। এসময় একই দিক থেকে আসা কুষ্টিয়াগামী দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান পাবনা-কুষ্টিয়া হাইওয়ের লালনশাহ ব্রিজের পশ্চিম পাড়ের টোলপ্লাজা সংলগ্ন স্থানে তাদের ব্যবহৃত মোটরসাইকেলকে সজোরে চাপা দিয়ে চলে যায়। এতে তারা দুজনই মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে কাভার্ড ভ্যানের চাকার নিচে পিষ্ট হন। মুহূর্তেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনায় খবর পেয়ে ভেড়ামারা থানা পুলিশ, কুষ্টিয়া চৌড়হাস থানা হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়। ভেড়ামারা ফায়ার সার্ভিসের গাড়ি তাদের মরদেহ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়।

ঈশ্বরদী থানার ওসি মো. মমিনুজ্জামান বলেন, গত পরশু দিন মোজাহারুল ইসলাম এখানে কাজে যোগদান করেছেন। তিনি মূলত তথ্য সংগ্রহের জন্যই এসেছিলেন। দুর্ঘটনায় মর্মান্তিক এই মৃত্যুর ১০ মিনিট আগেও থানার অন্য অফিসারের সঙ্গে তার কথা হয়েছিল।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী ওসি ও এএসআইয়ের

আপডেট টাইম : ০৬:৩১:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫