ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

খোকসায় কাব স্কাউটদের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

মেজবাহ, বিশেষ প্রতিনিধিঃ
কুষ্টিয়ার খোকসা উপজেলার জানিপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চার দিনব্যাপী ষষ্ঠক নেতা কোর্সের অংশ হিসেবে কাব স্কাউটদের নিজস্ব ধর্মীয় অনুষ্ঠান ‘ওঁন’ অনুষ্ঠিত হয়েছে।

২৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টায় বিদ্যালয়ের সেশন হলে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। কোর্স লিডার রবিউল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আয়োজনে ষষ্ঠক নেতা কোর্সের দ্বিতীয় দিনে ছয়টি ষষ্ঠকের কাব স্কাউট শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

অনুষ্ঠানে ধর্মীয় ও নৈতিক শিক্ষার চর্চার অংশ হিসেবে মুসলিম শিক্ষার্থীরা পবিত্র কোরআন থেকে কেরাত, সুরা তেলাওয়াত, হামদ, নাত ও শিক্ষণীয় উপাখ্যান উপস্থাপন করে। পাশাপাশি অন্যান্য ধর্মের শিক্ষার্থীরা গীতা পাঠ, বিভিন্ন মনীষীদের জীবনভিত্তিক উপাখ্যান ও নৈতিক গল্প পরিবেশন করেন।

এছাড়াও অনুষ্ঠানে প্রশিক্ষক শাহরিয়ার জাহান ও মিজানুর রহমানের সুললিত কণ্ঠে পরিবেশিত হামদ ও নাত উপস্থিত সকলকে মুগ্ধ করে।

অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন উক্ত কোর্সের প্রশিক্ষক মো. আবুল হাশেম।

এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধ জাগ্রত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, কাব স্কাউট কার্যক্রম শিশুদের চরিত্র গঠন ও মানবিক গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠান শেষে উপস্থিত শিক্ষক, প্রশিক্ষণার্থী ও শিক্ষার্থীদের মাঝে তবারক হিসেবে মিষ্টি বিতরণ করা হয়।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

খোকসায় কাব স্কাউটদের ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৩৫:০৭ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬