ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

দৌলতপুর( কুষ্টিয়া)প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারী) সকাল ১১টায় দৌলতপুর উপজেলা কৃষি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করা হয়।

কৃষি প্রযুক্তি মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর অঞ্চলের টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক কৃষিবিদ রবিউল ইসলাম এবং দৌলতপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি প্রদিপ কুমার দাশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো: শওকত হোসেন ভূঁইয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন দৌলতপুর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রেহানা পারভীন।

মেলার উদ্বোধনের আগে কৃষি প্রযুক্তি মেলা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়।

মেলায় আধুনিক ও টেকসই কৃষি প্রযুক্তি, উন্নত বীজ, সার ব্যবস্থাপনা, কৃষিযন্ত্র এবং কৃষকদের জন্য বিভিন্ন পরামর্শমূলক স্টল প্রদর্শন করা হয়েছে।

আয়োজকরা জানান, এই মেলার মাধ্যমে কৃষকদের মাঝে আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি ছড়িয়ে দেওয়া এবং উৎপাদন বৃদ্ধি করাই মূল লক্ষ্য।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দৌলতপুরে ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

আপডেট টাইম : ০৪:৫৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬