ঢাকা ১১:৪৬ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

দৌলতপুরে ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে ডেকোরেটর মালিক নিখোঁজ, থানায় অভিযোগ

দৌলতপুর প্রতিনিধিঃ
দৌলতপুরে প্রায় ১৪ লক্ষ টাকা মূল্যের ডেকোরেশনের মালামাল নিয়ে আশিক ইবনে তক্কেল নামের এক ডেকোরেটর ব্যবসায়ী নিখোঁজ রয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা দেখা দিয়েছে।

আশিক উপজেলার হোগলবাড়ীয়া ইউনিয়নের চামনাই আল্লারদর্গা এলাকার তক্কেল আলীর ছেলে।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ জানুয়ারি আশিক একটি বড় কাজ পাওয়ার কথা বলে দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার ৫ জন ডেকোরেটর ব্যবসায়ীর কাছ থেকে বিভিন্ন প্রকার ডেকোরেশনের মালামাল সংগ্রহ করেন। এরপর থেকেই তিনি হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন করে ফেলেন।
ভুক্তভোগীদের দাবি, আশিকের কাছে থাকা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৪ লক্ষ টাকা। ঘটনার পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং ব্যবসা প্রতিষ্ঠানেও তাকে পাওয়া যাচ্ছে না। এখন পর্যন্ত তার কোনো খোঁজ মেলেনি।

এ বিষয়ে দৌলতপুর উপজেলার চরদিয়ার এলাকার আফজাল হোসেন বাদী হয়ে গত ২৮ জানুয়ারি রাতে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

দৌলতপুর থানার ওসি আরিফুর রহমান জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দৌলতপুর ডেকোরেটর মালিক সমিতির সভাপতি রাজিব আহমেদ বলেন, “বিষয়টি শোনার পরে সকল ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং ভুক্তভোগীদের নিয়ে থানায় অভিযোগ দেওয়া হয়েছে। এমন ঘটনায় ডেকোরেটর ব্যবসায়ীরা চরম দুঃশ্চিন্তায় রয়েছে।”

ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। ভুক্তভোগীরা দ্রুত নিখোঁজ ডেকোরেটর মালিকের সন্ধান ও মালামাল উদ্ধারের জোর দাবি জানিয়েছেন।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দৌলতপুরে ১৪ লক্ষ টাকার মালামাল নিয়ে ডেকোরেটর মালিক নিখোঁজ, থানায় অভিযোগ

আপডেট টাইম : ০৮:২৯:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬