ঢাকা ১০:২৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের ১৩৫টি কেন্দ্রে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে ভোটারদের কেন্দ্রমুখী হতে দেখা যায়।
সকালের দিকে উপস্থিতি স্বাভাবিক থাকলেও সকাল ৯টার পর নারী ভোটারদের অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। বিভিন্ন কেন্দ্রে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোট দিতে দেখা গেছে নারী-পুরুষ ভোটারদের।
হোগলবাড়িয়া ইউনিয়নের শহিদ রফিক নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দেন বিএনপির প্রার্থী রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ভোটগ্রহণের পরিবেশে সন্তোষ প্রকাশ করে তিনি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।
মাঠপর্যায়ের তথ্য অনুযায়ী, অধিকাংশ কেন্দ্রে বিএনপি ও জামায়াত সমর্থিত প্রার্থীদের পোলিং এজেন্ট দেখা গেলেও অন্যান্য দলের এজেন্টের উপস্থিতি ছিল সীমিত।
এদিকে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী শাহরিয়ার জামিল জুয়েল অভিযোগ করে বলেন, চাপের কারণে অনেক কেন্দ্রে তিনি পোলিং এজেন্ট দিতে পারেননি। তার দাবি, নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ সমান নেই।
মানিকদিয়াড় সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা খালিদ বিন ওয়ালিদ জানান, “এ কেন্দ্রে ২ হাজার ৫৪০ জন ভোটার রয়েছেন। সকাল থেকেই শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। তবে বিএনপি ও জামায়াত প্রার্থীর এজেন্ট ছাড়া অন্য কোনো প্রার্থীর এজেন্ট নেই।”
দীর্ঘ সময় পর ভোটাধিকার প্রয়োগ করতে পেরে ভোটারদের মাঝে বাড়তি উৎসাহ লক্ষ্য করা গেছে। মজনু রহমান নামের এক ভোটার বলেন, নির্ভয়ে ভোট দিতে পেরে তিনি আনন্দিত। তার পরিবারের অন্য সদস্যরাও ভোট দিতে লাইনে রয়েছেন।
উপজেলা রিটার্নিং কর্মকর্তা ও ইউএনও অনিন্দ্য গুহ জানান, এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নজরদারি রাখা হয়েছে।
এ আসনে মোট ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ধানের শীষ প্রতীকের রেজা আহমেদ বাচ্চু মোল্লা, দাঁড়িপাল্লা প্রতীকের বেলাল উদ্দিন, লাঙ্গল প্রতীকের শাহরিয়ার জামিল জুয়েল এবং মটরসাইকেল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান হাবলু মোল্লাসহ অন্যরা প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। তবে বিভিন্ন কেন্দ্রে এজেন্ট না থাকার বিষয়টি নিয়ে কয়েকজন প্রার্থী অভিযোগ তুলেছেন।
Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

দৌলতপুরে ভোটগ্রহণ শুরু, এজেন্ট সংকট নিয়ে অভিযোগ

আপডেট টাইম : ১১:৩২:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬