ঢাকা ০৮:৫২ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

ভেড়ামারায় গৃহকলহে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

হেলাল মজুমদার কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম এলাকার মোহাম্মদ ইজবার হোসেনের মেয়ে মোছা. জেসমিন খাতুন মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) আনুমানিক ভোর ৫:০০টার দিকে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেছেন বলে জানা গেছে। এ ঘটনায় তার স্বামী রানা কে অভিযুক্ত করা হয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলছিল। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পেছনে তার স্বামীর সম্পৃক্ততা থাকতে পারে। গতকাল রাতে ঘটনাটি ঘটলেও ভোরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান। ঘটনার পর অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।

নিহতের পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

জেসমিনের শিশু কন্যা সুমাইয়া জানিয়েছে, তার বাবার সঙ্গে ঘটনার সম্পর্ক রয়েছে।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জায়েদুল ইসলাম জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

ভেড়ামারায় গৃহকলহে গৃহবধূর মৃত্যু, স্বামী পলাতক

আপডেট টাইম : ০৭:২৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬