ঢাকা ০৭:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত।

কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে চকলেট বাজি, ঔষধ ও পাতার বিড়ি উদ্ধার

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কাজিপুর ও জয়পুর সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চকলেট বাজি, ঔষধ ও পাতার বিড়ি উদ্ধার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

উদ্ধারকৃতমালামালের মোট সিজার মূল্য ৭ লাখ ১১ হাজার ৮২৫ টাকা।

বিজিবি সূত্র জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার (১৬ মার্চ) সকাল আনুমানিক ৭টা ৪০ মিনিটে কাজিপুর বিওপি’র টহল দল কাজিপুর বর্ডার পাড়া মাঠ এলাকায় অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২১ হাজার ২৪০ পিস চকলেট বাজি উদ্ধার করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৩১ হাজার টাকা।

এর আগে রোববার (১৫ মার্চ) রাত আনুমানিক ৭টা ৫০ মিনিটে জয়পুর বিওপি’র টহল দল দায়িত্বপূর্ণ এলাকার জামালপুর মাঠপাড়া এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করে। এ সময় ৬০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট এবং ১৫ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের সিজার মূল্য ১ লাখ ৮০ হাজার ৮২৫ টাকা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করছে। দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Tag :

নাগরপুর উপজেলা কিন্ডারগার্টেন সমিতির বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুষ্টিয়া সীমান্তে বিজিবি’র পৃথক অভিযানে চকলেট বাজি, ঔষধ ও পাতার বিড়ি উদ্ধার

আপডেট টাইম : ০৩:৫৫:০১ অপরাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬