ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করলেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা

হেলাল উদ্দিন,দৌলতপুর(কুষ্টিয়া): কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকার দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু মোল্লা।প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে প্রাপ্ত ১০লাখ টাকার আর্থিক অনুদান ২০০ শতাধিক অসুস্থ ব্যক্তির মাঝে বিতরণ করেছেন তিনি।(২৫ মার্চ) বুধবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে অসহায় এসব ব্যক্তিদের নিকট চেক তুলে দেয়া হয়।

উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, দৌলতপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা যারা দীর্ঘদিন ধরে ক্যান্সার, কিডনি রোগ, লিভার সিরোসিস, পক্ষাঘাত ও হৃদরোগের মতো মারাত্মক ও ব্যয়বহুল রোগে ভুগছেন, তাদের চিকিৎসার সহায়তায় এই অর্থ বরাদ্দ দেওয়া হয়। সুবিধাভোগীদের প্রত্যেকেই অত্যন্ত দরিদ্র এবং অর্থের অভাবে প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের প্রতিটি অসহায় মানুষের অভিভাবক। কেউ যেন অর্থের অভাবে বিনা চিকিৎসায় মারা না যান, সেই লক্ষ্যে তিনি নিরলস কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর এই উপহার আপনাদের সুচিকিৎসার পথ সুগম করবে।

তিনি আরও উল্লেখ করেন যে, নির্বাচনী এলাকার সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আগামীতেও এ ধরণের মানবিক সহায়তা অব্যাহত থাকবে। চেক বিতরণকালে দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অনিন্দ্য গুহ,থানার ওসি তদন্ত মর্তুজা,দৌলতপুর উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জহুিরুল ইসলাম,বোয়ালিয়া ইউপির চেয়ারম্যান মোঃ খোয়াজ হোসেন,সাবেক চেয়ারম্যান মোঃ জহুরুল করিম বিশ্বাস,বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুদান প্রাপ্ত অসহায় পরিবারগুলো এই সংকটকালীন সময়ে আর্থিক সহায়তা পেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ করলেন আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা

আপডেট টাইম : ০৬:২৬:০৫ অপরাহ্ন, বুধবার, ২৫ মার্চ ২০২৬