ঢাকা ০৩:৪০ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল

হেলাল মজুমদার কুষ্টিয়া
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় মোটরসাইকেল চালকদের মধ্যে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং সড়ক দুর্ঘটনা রোধে ব্যতিক্রমী এক উদ্যোগ গ্রহণ করেছেন উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে ও ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুর রহমান এর সহযোগিতায় বিভিন্ন ফিলিং স্টেশনে ঝটিকা অভিযান পরিচালনা করে মোটরসাইকেলের বৈধ কাগজপত্র যাচাই সাপেক্ষে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করা হয়।

বুধবার (১ এপ্রিল, ২০২৬) সকাল থেকে ভেড়ামারা শহরের বিভিন্ন পাম্পে এই কার্যক্রম শুরু হয়। অভিযানে দেখা যায়, ইউএনও নিজেই ফিলিং স্টেশনগুলোতে অবস্থান নিয়ে চালকদের ড্রাইভিং লাইসেন্স এবং মোটরসাইকেলের রেজিস্ট্রেশন পেপার যাচাই করছেন। যাদের কাছে বৈধ কাগজপত্র পাওয়া যাচ্ছে, শুধুমাত্র তারাই পাম্প থেকে তেল সংগ্রহ করতে পারছেন। প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় অনেক চালককে তেল না নিয়ে ফিরে যেতে দেখা যায়।

অভিযান প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম জানান, “সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং অপ্রাপ্তবয়স্ক ও লাইসেন্সবিহীন চালকদের নিরুৎসাহিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সাথে অবৈধভাবে তেল মজুদ বা কৃত্রিম সংকট তৈরি রোধেও প্রশাসন কঠোর নজরদারি চালাচ্ছে”।

প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সচেতন নাগরিক সমাজ। তারা মনে করছেন, এই কড়াকড়ির ফলে চালকদের মধ্যে সচেতনতা বাড়বে এবং সড়কে দুর্ঘটনার হার অনেকটাই কমে আসবে। সংশ্লিষ্ট ফিলিং স্টেশন কর্তৃপক্ষকেও নিয়ম মেনে তেল বিক্রির জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এই ধরনের তদারকি ও অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

ভেড়ামারায় ইউএনও’র ঝটিকা অভিযান: বৈধ কাগজপত্র থাকলেই মিলছে জ্বালানি তেল

আপডেট টাইম : ০৯:০০:৫৩ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬