ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ। অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত ভেড়ামারায় পদ্মা নদীতে সন্ত্রাসীদের ছোড়া  গুলিতে ১ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রাজশাহীর পবায় ৯ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে জামায়াত কর্মী আটক নাসীরুদ্দীনকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে : রাশেদ খান জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দৌলতপুরে রাতের আঁধারে মজুদ তেল বিক্রির অভিযোগ; অভ্যন্তরীণ দ্বন্দ্বেই রণক্ষেত্র, দুজনের অবস্থা গুরুতর

দৌলতপুর(কুষ্টিয়া)প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা এলাকায় একটি ফিলিং স্টেশনকে ঘিরে দীর্ঘদিনের অনিয়ম ও তেল কালোবাজারির অভিযোগ অবশেষে সহিংসতায় গড়িয়েছে। বুধবার গভীর রাতে রফিক ফিলিং স্টেশনে জ্বালানি তেল উত্তোলন ও বণ্টন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের দাবি, দিনের বেলায় সীমিত সময় তেল বিক্রি করে বাকিটা মজুদ রাখা হয় এবং পরে রাতের অন্ধকারে অতিরিক্ত দামে বিক্রি করা হয়। ঘটনার রাতেও বিদ্যুৎ বিভ্রাট ও ঝড়ো আবহাওয়ার সুযোগে গোপনে তেল সরবরাহের চেষ্টা চলছিল। এ সময় সংশ্লিষ্টদের মধ্যেই বিরোধ বাঁধলে তা দ্রুত মারামারিতে রূপ নেয়।

সংঘর্ষে নারী-পুরুষসহ অন্তত সাতজন আহত হন। তাদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার সময় এলাকায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইট-পাটকেল নিক্ষেপে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

স্থানীয়রা অভিযোগ করছেন, প্রভাবশালী একটি চক্রের মদদে দীর্ঘদিন ধরে এ অনিয়ম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনাটি গুরুত্বসহকারে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি।

এ ঘটনার পর এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।

Tag :

সেনাসদস্যের বিরুদ্ধে এক নারীকে গোপনে বিয়ে এবং অন্য নারীকে বিয়ে করে সংসার করার অভিযোগ।

দৌলতপুরে রাতের আঁধারে মজুদ তেল বিক্রির অভিযোগ; অভ্যন্তরীণ দ্বন্দ্বেই রণক্ষেত্র, দুজনের অবস্থা গুরুতর

আপডেট টাইম : ০৬:৩৬:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬