ঢাকা ০৮:১১ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক রাজশাহীতে সংবাদ সংগ্রহের সময় থানার গেটেই সাংবাদিকের ওপর হামলা করল আসামি ভেড়ামারায় তড়িয়া বালুমহাল বন্ধে প্রশাসনের লাল পতাকা: কর্মহীন হাজারো শ্রমিক, এলাকাবাসীর স্বস্তি ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান নওগাঁ সীমান্তে নারী পুরুষ শিশুসহ ১৭জনকে পুশইনের চেষ্টা কঠোর অবস্থানে বিজিবি তানোরে বিদ্যুৎস্পস্ট হয়ে ৯ প্রাণের মৃত্যু,দায় নিবে কে ভেড়ামারা হাসপাতালে সিভিল সার্জনের আকস্মিক পরিদর্শন, বেসরকারি অ্যাম্বুলেন্স সিন্ডিকেট নিয়ে ক্ষোভ তানোরে গ্রাম আদালত বিষয়ক র‍্যালি, ভিডিও চিত্র প্রদর্শন ও  সচেতনতামূলক ক্যাম্পেইন নওগাঁ ডিসি এসপি সেজে প্রতারণার অভিযোগে এক প্রতারক গ্রেফতার  ভোক্তা অধিকারের অভিযান দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

হেলাল মজুমদার কুষ্টিয়া

‎কুষ্টিয়ার ভেড়ামারায় ডেঙ্গু রোগের বিস্তার রোধ এবং এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে।

‎৬ জুন শনিবার (০৬ জুন) সকালে ভেড়ামারা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

‎ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আমিরুল আরাফাত-এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ডা. গাজী আশিক বাহার,পৌরসভার ইঞ্জিনিয়ার গোলাম সরোয়ার সহ কর্মসূচিতে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পুলিশ, ফায়ার সার্ভিস, স্কাউট সদস্য, স্থানীয় জনপ্রতিনিধি, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সংবাদকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

‎সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি উপজেলা পরিষদের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে স্থানীয় রেল স্টেশন, বাজার ও পরিষদ চত্বরসহ এর আশপাশের এলাকায় মশার প্রজননস্থল ধ্বংস করতে একযোগে মশা মারার বিষ ছেটানো এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়।

‎সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, “ডেঙ্গু প্রতিরোধে কেবল সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, এর জন্য প্রয়োজন ব্যাপক জনসচেতনতা। আমাদের বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।” তিনি উপজেলার সকল নাগরিককে সর্বদা সচেতন থাকার এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার উদাত্ত আহ্বান জানান।

Tag :
জনপ্রিয় সংবাদ

সিলেটে অনির্দিষ্টকালের জন্য পরিবহণ ধর্মঘটের ডাক

ভেড়ামারায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা প্রশাসনের বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান

আপডেট টাইম : ০৪:৫৬:৫৯ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬