ঢাকা ১০:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই জনগণের আস্থা অর্জন করতে হবে–পুলিশ সুপার তারিকুল ইসলাম প্রতিবন্ধী শিশুরা সমাজের বোঝা নয়, তারা আমাদের গর্বের সম্পদ — ফরিদা ইয়াসমিন এমপি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সাশ্রয়ী মূল্যে নিরাপদ ভোজ্যতেল নিশ্চিতের আহ্বান ক্যাবের ভেড়ামারায় আওয়ামী লীগ ও জাসদ নেতাকর্মীদের গ্রেপ্তারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ ঘোড়াঘাটে জাতীয় ফল মেলা-২০২৬ অনুষ্ঠিত মহাদেবপুরে ২ কেজি গাঁজাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ী গ্রেফতার ফুলবাড়ীতে সাড়ে তিন হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও রোপা আমন ধানের বীজ বিতরণ ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার সেন্টার মোড় থেকে বিলপাড়া হয়ে মোজাহার ফকিরের বটতলা পর্যন্ত প্রায় ১ কিলোমিটার পাকা সড়কের দুপাশে খড়ের ঝাড় ও ঝোপঝাড় ঘেরা নির্জন পরিবেশকে কেন্দ্র করে বখাটে ও মাদকসেবীদের উৎপাত বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা প্রতিনিয়ত আতঙ্কের মধ্যে যাতায়াত করছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ও দুপুরে স্কুল-কলেজে যাতায়াতের সময় একদল বখাটে ও মাদকসেবী ওই সড়কের বিভিন্ন স্থানে অবস্থান নেয়। তারা শিক্ষার্থীদের পথরোধ করে উত্যক্ত করে এবং আপত্তিকর মন্তব্য করে।

কয়েকজন শিক্ষার্থী ও অভিভাবকের অভিযোগ, সম্প্রতি কিছু বখাটে শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শনের জন্য ধারালো অস্ত্র ও ছুরি দেখিয়ে ইভটিজিংয়ের চেষ্টা করেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বলেন, “আমাদের ছেলে-মেয়েরা প্রতিদিন এই রাস্তা দিয়ে স্কুলে যায়। সেন্টার মোড় থেকে বিলপাড়া হয়ে মোজাহার ফকিরের বটতলা পর্যন্ত রাস্তার দুই পাশে খড়ের ঝাড় থাকায় অনেক সময় কে কোথায় লুকিয়ে আছে বোঝা যায় না। ফলে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন।”

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে সড়কের দুপাশের ঝোপঝাড় ও খড়ের স্তূপ পরিষ্কার না করায় অসামাজিক কর্মকাণ্ডের জন্য এটি নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে। বিশেষ করে প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়কের কয়েকটি নির্জন স্থানে বখাটেদের আড্ডা ও মাদকসেবনের অভিযোগ রয়েছে। এতে নারী ও শিক্ষার্থীদের চলাচল ব্যাহত হচ্ছে।
এলাকাবাসী দ্রুত ঝোপঝাড় অপসারণ, নিয়মিত পুলিশ টহল বৃদ্ধি এবং বখাটেদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তারা বলেন, শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।

এ বিষয়ে এলাকাবাসীর পক্ষ থেকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে, যাতে স্কুল-কলেজগামী শিক্ষার্থীরা নির্বিঘ্নে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, সড়কের পাশে খড়ের ঝাড় ও স্তূপ অপসারণের জন্য সংশ্লিষ্ট জমির মালিকদের মৌখিকভাবে নির্দেশনা দিয়েছেন দৌলতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড)। তবে নির্দেশনা দেওয়ার পরও এখন পর্যন্ত অনেক জমির মালিক রাস্তার পাশের খড় অপসারণ না করায় পরিস্থিতির তেমন কোনো উন্নতি হয়নি। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ আরও বেড়েছে। দ্রুত খড় ও ঝোপঝাড় অপসারণ করে সড়কটি নিরাপদ করার জন্য প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

এছাড়া একাধিক অভিভাবক বলেন, রাস্তার দুই পাশের খড়ের স্তূপ ও ঝোপঝাড় অপসারণ করা হলে বখাটেদের লুকিয়ে থাকার সুযোগ কমে যাবে এবং শিক্ষার্থীরা নিরাপদে যাতায়াত করতে পারবে। তাই বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

Tag :
জনপ্রিয় সংবাদ

দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা

দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা

আপডেট টাইম : ১০:৫৪:৫৫ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬