ঢাকা ০২:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪ ভেড়ামারায় বিনামূল্যে  গাছের চারা বিতরণ দশমিনার খালে কিটনাশক প্রয়োগ করে মাছ ধরার সময় এক জেলে আটক কুষ্টিয়া মুক্ত স্কাউটদলের দুই দিনব্যাপী ডে- ক্যাম্পের সমাপনী রাজশাহীতে ১০ দলের অংশগ্রহণে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু স্ত্রীর সঙ্গে অভিমান করে স্বামীর আত্মহত্যা ভেড়ামারায় মাদকসহ যুবক আটক, মেয়াদোত্তীর্ণ ওষুধের দায়ে ফার্মেসিকে জরিমানা ঘোড়াঘাটে ট্রাকের ধাক্কায় মা-মেয়ের মৃত্যু, মোটরসাইকেল চালক আহত সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কৃষকের প্রশ্ন,ফসল ফলিয়েও ন্যায্য মূল্য নেই; আর কত?

ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের ঘোড়াঘাটে কীটনাশকের গ্যাস ট্যাবলেট খেয়ে নজরুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নজরুল ইসলাম উপজেলার ৪নং ঘোড়াঘাট ইউনিয়নের ৯নং ওয়ার্ডের তোষাই জোড়গাড়ি গ্রামের বাসিন্দা।
স্থানীয় ইউপি সদস্য মফিদুল ইসলাম জানান, নজরুল ইসলাম পেশায় কৃষক ছিলেন। প্রায় দুই থেকে আড়াই বছর আগে হঠাৎ করে তার শরীরের বাম পাশ অবশ হয়ে যায়। এরপর থেকে তিনি চলাফেরায় মারাত্মক কষ্টে ভুগছিলেন এবং অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েন। ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা ও মানসিক হতাশা থেকেই তিনি কীটনাশক ট্যাবলেট খেয়েছেন।
পুলিশ ও নিহতের নিকটাত্মীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত সাড়ে ৮টা থেকে ৯ টার মধ্যে পরিবারের সঙ্গে খাবার খাওয়ার পর কোনো এক সময় সবার অগোচরে তিনি কীটনাশকের গ্যাস ট্যাবলেট খেয়েছেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনার বিষয়ে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ ও হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা রুজু হয়েছে।
Tag :
জনপ্রিয় সংবাদ

আশুলিয়া-ধামরাইয়ে ডিবির পৃথক অভিযান ৫ হাজার ইয়াবা, হেরোইন ও ৬ রাউন্ড গুলিসহ গ্রেপ্তার ৪

ঘোড়াঘাটে কীটনাশক ট্যাবলেট খেয়ে একজনের মৃত্যু

আপডেট টাইম : ০৮:২৭:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬