ঢাকা ০৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি শিবগঞ্জ এসিল্যান্ডের বিরুদ্ধে অপপ্রচার  মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত মানবতার বাহক স্বেচ্ছাসেবক দলের নেতা সোহাগ’র উপর আস্থা দু:সময়ের তৃণমূল নেতৃবৃন্দের। ভেড়ামারায় নিরাময় ক্লিনিক বন্ধ: কুষ্টিয়া সিভিল সার্জনের আকস্মিক অভিযান ও কড়া নির্দেশ রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি, কয়েক কোটি টাকার স্বর্ণ লুট দৌলতপুরের বিলপাড়ায় বখাটেদের উৎপাত, আতঙ্কে স্কুলপড়ুয়া শিক্ষার্থীরা শরীফ উদ্দিন মুন্সীকে জনপ্রতিনিধি হিসেবে দেখতে চাই

মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা
নওগাঁর মহাদেবপুরে থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষে শনিবার(২০ জুন) বিকালে থানা প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনে কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ফজলে হুদা বাবুল। এছাড়াও অনুষ্ঠানে ইউএনও মানজুরা মশাররফ, কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সেক্রেটারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, জঙ্গিবাদ, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকার প্রশংসা করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
 পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো কমিউনিটি পুলিশিং। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
Tag :
জনপ্রিয় সংবাদ

তানোরের কাশিমবাজার-বায়া রাস্তা সংস্কার মান নিয়ে সন্তুষ্ট স্থানীয়রা

মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন উপলক্ষ কমিউনিটি পুলিশিং এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৪৬:১৫ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬