ঢাকা ১০:০১ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর মিরপুরে উৎসবমুখর পরিবেশে জন্মাষ্টমী উদযাপন নাগরপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে বর্ণাঢ্য আয়োজনে পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীব্রত পালিত ভেড়ামারা প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ: মেয়ের মায়ের মুচলেকা ভেড়ামারায় ৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার ভেড়ামারায় মৎস্য সুরক্ষা অভিযান: ৭০ হাজার টাকার চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস ভেড়ামারা থানায় কুষ্টিয়ার নবাগত পুলিশ সুপারের আকস্মিক পরিদর্শন গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কমিটি পরিচিতি সভা অনুষ্ঠিত মোহনপুরে মাদরাসা প্রধানের নারীর সঙ্গে অন্তরঙ্গ ভিডিও ভাইরাল দৌলতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর সভায় হাবলু মোল্লার হাসপাতাল নির্মাণের ঘোষণা

নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কাজী মোস্তফা রুমি, বিশেষ প্রতিনিধি: টাঙ্গাইলের নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও মসজিদের খাদেমদের সরকারি ভাতার আওতায় আনার লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত প্রতিশ্রুতি বাস্তবায়ন নিয়ে টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

আজ শনিবার ১৮ জুলাই বিকেলে নাগরপুর মহিলা অনার্স কলেজের হলরুমে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় উপজেলার ১২টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা অংশগ্রহণ করেন।

উপজেলা ওলামা দলের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্যের সহধর্মিণী ও নাগরপুর মহিলা অনার্স কলেজের গভর্নিং বডির সভাপতি মনোয়ারা বেগম মুকুল।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি।

বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আহম্মেদ আলী রানা, যুগ্ম-সাধারণ সম্পাদক ফারুক আহমেদ খান, যুবদলের (ভারপ্রাপ্ত) আহ্বায়ক নাজমুল হক স্বাধীন এবং শ্রমিক দলের সভাপতি আরিফুল ইসলাম নবা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলু বলেন- ইমাম, মুয়াজ্জিন ও খাদেমরা সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের কল্যাণে সরকারি ভাতা প্রদানের উদ্যোগ বাস্তবায়নে আমরা কাজ করছি।

এ সময় উপজেলার ১২টি ইউনিয়নের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের পাশাপাশি উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় অবৈধ বিড়ি কারখানায় অভিযানকালে হামলায় দুই কাষ্টমস কর্মকর্তা আহত, গাড়ি ভাংচুর

নাগরপুরে ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের সরকারি ভাতা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৯:৫৬:২০ অপরাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬