ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ ফুলবাড়ীর দিকে তাকালেই তারা কয়লা ছাড়া কিছুই দেখে না -অধ্যাপক আনু মুহাম্মদ তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয় দশমিনায় সচেতন নাগরিক সমাজপর উদ্যোগে মাদক ও সন্ত্রাস বিরোধী বিক্ষোভ মিছিল ও সমাবেশ। থানা ঘেরাও এর ঘোষনা নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোস্তফা গোলামের মতবিনিময় ‎অবৈধ বালু উত্তোলন বন্ধে ভেড়ামারায় লাল পতাকা পুতে প্রশাসন ও ভ্রাম্যমাণ আদালতের কঠোর নিষেধাজ্ঞা ‎ পোরশায় পুনর্ভবা নদীতে অবৈধ সুতি জালের দাপটে বিপাকে মৎস্যজীবীরা সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি ভেড়ামারায় ২৩ পিস ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেফতার

তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয়

রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পঞ্চম ম্যাচে তানোর উপজেলা দলকে ৩-২ গোলে হারিয়ে জয় পেয়েছে দুর্গাপুর উপজেলা। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের প্রথমার্ধে ২-২ গোলে সমতায় থাকলেও দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবলে নিজেদের সামর্থ্যের জানান দেয় দুর্গাপুর।

বৃহস্প্রতিবার (২৭আগষ্ট) রাজশাহী মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে ছিল আক্রমণ-পাল্টা আক্রমণের লড়াই। প্রথমার্ধে দুই দলই দুটি করে গোল করে। ফলে ২-২ গোলের সমতা নিয়ে বিরতিতে যায় তানোর ও দুর্গাপুর। তানোরের হয়ে গোল দুটি করেন ৭ নম্বর জার্সিধারী সাব্বির ও ১০ নম্বর জার্সিধারী সাগর মহন্ত।

অন্যদিকে দুর্গাপুরের হয়ে গোল করেন ১০ নম্বর জার্সিধারী জুবায়ের ও ১১ নম্বর জার্সিধারী পলাশ। দ্বিতীয়ার্ধে মাঠে ফিরে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে দুর্গাপুর উপজেলা। একের পর এক আক্রমণে তানোরের রক্ষণভাগকে চাপে ফেলে দেয় তারা। দুর্গাপুরের অনবরত আক্রমণে একপর্যায়ে অনেকটাই কোনঠাসা হয়ে পড়ে তানোর। এরই ধারাবাহিকতায় দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে দুর্গাপুর। ৬ নম্বর জার্সিধারী প্রদীপের করা ওই গোলেই ৩-২ ব্যবধানে এগিয়ে যায় তারা।

শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে আর কোনো গোল না হওয়ায় ৩-২ গোলের বিজয় নিশ্চিত করে মাঠ ছাড়ে দুর্গাপুর উপজেলা। তবে দুই দলেই জেলার তারকা খেলোয়াররা ছিলেন। ম্যাচের শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে জয়ের উল্লাসে মেতে ওঠেন দুর্গাপুরের খেলোয়াড় ও সমর্থকরা। তাদের উচ্ছ্বাসে স্টেডিয়ামের গ্যালারি যেন কেঁপে ওঠে।

উত্তেজনাপূর্ণ এই জয়ের মধ্য দিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে নিজেদের শক্তিমত্তার জানান দিল দুর্গাপুর উপজেলা।

Tag :
জনপ্রিয় সংবাদ

ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ

তানোরকে ৩-২ গোলে হারিয়ে জেলা প্রশাসক গোল্ডকাপে দুর্গাপুরের জয়

আপডেট টাইম : ০৬:১৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬