ঢাকা ০৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন প্রবাসীর স্ত্রী-সন্তানের গলায় দা ধরে ডাকাতি নাগরপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে এমপি রবিউল আওয়াল লাভলু-১ লাখ টাকার সহায়তা চেক হস্তান্তর সরকারি দামে সিলিন্ডার মেলা ভার: ভেড়ামারায় এলপিজি নিয়ে নৈরাজ্য, ক্ষুব্ধ ভোক্তা আগামী পাঁচ বছরের মধ্যেই শতভাগ যুবকদেরকে কর্মসংস্থান নিশ্চিত করে স্বাবলম্বী হিসেবে গড়তে চাইঃ-  যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক বদলির আদেশের পরও বহাল তবিয়তে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারের ৭ কারারক্ষী।। ভুয়া ফেসবুক আইডি সনাক্ত ও আইনী ব্যবস্থা গ্রহনে ২৪ ঘণ্টার আল্টিমেটাম রাজশাহী প্রেসক্লাবের কুষ্টিয়ার দৌলতপুরে একটি মাঠ থেকে হাত বাঁধা অবস্থায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ একে বাঁচাতে গিয়ে দুজনেরই নিথর দেহ, ভালুকায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু কুষ্টিয়া সীমান্তে বিজিবির অভিযানে ৯ লক্ষাধিক টাকার ভারতীয় মাদকদ্রব্য উদ্ধার

প্রবাসীর স্ত্রী-সন্তানের গলায় দা ধরে ডাকাতি

মো: আব্দুল বাতেন বাচ্চু, বিশেষ প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে কুয়েতপ্রবাসী এক ব্যক্তির বাড়িতে ঢুকে তার স্ত্রী ও সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির অভিযোগ উঠেছে। এ সময় পরিবারের সদস্যদের গলায় দা ধরে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায় মুখোশধারী কয়েকজন ব্যক্তি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার কাওরাইদ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ফকিরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের দাবি, ডাকাতেরা নগদ ৪২ হাজার টাকা ও আড়াই ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে।

পরিবারের সদস্যরা জানান, রাতে খাবার শেষে সবাই ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে ৪-৫ জন মুখোশধারী ব্যক্তি বাড়ির দেয়াল টপকে ভেতরে প্রবেশ করেন। পরে প্রধান ফটকের তালা ভেঙে বারান্দা দিয়ে ঘরে ঢুকে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করেন।

প্রবাসী আমিনুল ইসলামের স্ত্রী ফারজানা বলেন, শব্দ শুনে আতঙ্কিত হয়ে তিনি টয়লেটে গিয়ে দরজা বন্ধ করে দেন। নিজের মোবাইল ফোনটি জানালা দিয়ে বাইরে ফেলে দেন তিনি। পরে ডাকাতেরা টয়লেটের দরজা ভেঙে তাকে বের করে আনে। এ সময় তার গলায় দা ধরে টাকা ও স্বর্ণালংকারের চাবি দিতে বাধ্য করা হয়। ডাকাতেরা মালামাল নিয়ে যাওয়ার সময় চিৎকার করলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।

আমিনুলের শাশুড়ি পারভীন বলেন, রাত সাড়ে ৩টার দিকে ঘরের ভেতরের আলো দেখে তার ঘুম ভেঙে যায়। এ সময় কয়েকজন ব্যক্তি ঘরে ঢুকে তার চোখ বেঁধে ফেলেন। পরে তার মেয়ে ও নাতনির গলায় দা ধরে চাবি দিতে বাধ্য করেন। এরপর নগদ টাকা, স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল নিয়ে তারা চলে যান।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতেরা চলে যাওয়ার পর ফজরের আজান শুনে তারা চিৎকার শুরু করেন। পরে আশপাশের লোকজন এসে তাদের বাড়িতে জড়ো হন।

স্থানীয় যুবদল নেতা আমান উল্লাহ বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গেছেন। এ ধরনের ঘটনা যাতে পুনরায় না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর পদক্ষেপ প্রয়োজন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম ঢাকার ডাক কে বলেন, ডাকাতির খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

নাসিরনগরে ফারমার্স মিনি কোল্ড স্টোরেজ এর শুভ উদ্বোধন

প্রবাসীর স্ত্রী-সন্তানের গলায় দা ধরে ডাকাতি

আপডেট টাইম : ০৩:২৩:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬