ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, সেখানেও গালি খাই: পরিমনি দৌলতপুরে ভিক্ষুকদের স্বাবলম্বী করতে ছাগল বিতরণ তালা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত। দৌলতপুরে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বোয়ালমারীতে ধর্ষণে  প্রতিবন্ধী অন্তস্বত্বা ২২ ধারার পর গ্রেপ্তার আরো দুই  নাগরপুর শহীদ ক্যাডেট স্কুল বনাম ডা. এম.এ. রেজা উচ্চ বিদ্যালয় প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ভেড়ামারায় আবাসিক এলাকায় অবৈধভাবে তেল মজুদের অভিযোগ: আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস ইউএনও’র ‎ নিত্যপণ্যের চড়া দামে দিশেহারা স্বল্প আয়ের মানুষ

কুষ্টিয়ায় ট্যাপেন্টা সেবনে যুবতীর ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

ডেইলি নিউজ বাংলা ডেক্স: কুষ্টিয়ার কুমারখালীতে মাদক (ট্যাপেন্টা ট্যাবলেট) সেবনের দায়ের মাদক সম্রাজ্ঞী খ্যাত উল্কা (২৫) নামের এক যুবতীর ৬ মাসের বিনাশ্রম জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ এপ্রিল) দুপুরে কুমারখালী পৌরসভার শেরকান্দির পশুহাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান।

মাদক সম্রাজ্ঞী উল্কা পৌরসভার খয়েরচারা মাঠাপাড়া এলাকার আব্দুল কুদ্দুসের কন্যা। এসময় থানার সেকেন্ড অফিসার এস আই শরীফুল ইসলাম, পৌর কাউন্সিলর জুলফিকার আলী হিরোসহ অনেকে উপস্থিত ছিলেন।জানা গেছে, মাদক সম্রাজ্ঞী উল্কা পৌরসভার শেরকান্দি পশুহাট সংলগ্ন মৃত রবেল শেখের ছেলে আবুল কালামের পরিত্যাক্ত টিনের ঘরে কয়েকজন বন্ধুকে নিয়ে মাদক সেবন করছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান অভিযান পরিচালনা করে।

অভিযান টের পেয়ে উল্কার বন্ধুরা পালিয়ে গেলেও হাতেনাতে ধরা পরেন উল্কা। পরে ভ্রাম্যমাণ আদালাতে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় আরো ১৫ দিনের কারাদণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালত। আরো জানা গেছে, প্রায় ৪ বছর আগে প্রথম স্বামী মাদক ব্যবসায়ী রিপন জোরপূর্বক মাদক সেবন ও বিক্রয়ে উল্কাকে বাধ্য করে। সেই থেকেই মাদকের সাথে উল্কা উঠাবসা।

তার বিরুদ্ধে কুমারখালী থানায় একাধিক মাদক মামলা রয়েছে। এবিষয়ে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী অফিসার রাজীবুল ইসলাম খান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক সেবনের দায়ে উল্কা নামের এক যুবতীকে ৬ মাসের জেল ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধ না করায় আরো ১৫ দিনের জেল দেওয়া হয়। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

জর্ডানের আল-আজরাক বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তিনটি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস

কুষ্টিয়ায় ট্যাপেন্টা সেবনে যুবতীর ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত

আপডেট টাইম : ০৫:১৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ৫ এপ্রিল ২০২১