ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
তারাপুরে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে নাশকতা: সীমানা প্রাচীরে দুর্বৃত্তদের আগুন ভেড়ামারায়  খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত কাউন্সিল অব কনজিউমার অ্যাক্টিভিস্টস-এর কার্যক্রম ও কনটেস্ট রুল–বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নওগাঁয় নবাগত পুলিশ সুপার তারিকুল ইসলামের নির্দেশনায় মাদক বিরোধী অভিযান জোরদার  পঞ্চগড় জেলাকে দূর্নীতি মুক্ত ঘোষণা করতে চাই-জেলা প্রশাসক, পঞ্চগড়  নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন, কিশোরগঞ্জে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা শীত মৌসুম এলেই গ্রামের নারীদের মধ্যে বেড়ে যায় কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা। খতিয়ানভুক্ত জমি জোরপূর্বক দখল,হামলা ও লুটপাটের অভিযোগ

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আবু বক্কার, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর সাপাহারে অবৈধভাবে খাসজমিতে বাসস্থান স্থাপনা করায় সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার মানিকুড়া দিঘীপাড়া গ্রামে উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেন।

জানাগেছে, বেশ কিছুদিন আগে উপজেলা প্রশানের উদ্যেগে মানিকুড়া গ্রামে দিঘীর পাড়ে ২৪ শতাংশ জায়গায় গৃহহীনদের ঘর করে দেওয়ার লক্ষ্যে পরিস্কার পরিচ্ছন্ন করা হয়। এরই মধ্যে কিছু অসাধু মহল টিনশেড দিয়ে রাতারাতি সেই স্থানে ৮টি ঘর স্থাপন করে। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসলে তাদেরকে ঘর উঠিয়ে নেওয়ার জন্য নির্দশনা প্রদান করা হয়।

কিন্তু তারা প্রশাসনের নির্দেশনাকে তোয়াক্কা না করে নিজেদের মতো চলতে থাকে। পরবর্তী সময়ে উপজেলা প্রশাসনের প্রদত্ত নির্দেশনা অনুযায়ী বুধবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সোহরাব হোসেনের নের্তৃত্বে থানা পুলিশ সহ অভিযান চালিয়ে সেই অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা কল্যাণ চৌধুরী জানান, তাদের কোন কাগজপত্র নেই। তারা অবৈধভাবে খাসজমি জবরদখল করে স্থাপনা তৈরী করে। তাদের নিজেদের উঠিয়ে নিতে ১ মাস সময় দেওয়া হলেও তারা তাদের স্থাপনা না তোলায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

তারাপুরে পাঁচ মুক্তিযোদ্ধার কবরস্থানে নাশকতা: সীমানা প্রাচীরে দুর্বৃত্তদের আগুন

অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

আপডেট টাইম : ০৫:৩৪:১৬ অপরাহ্ন, বুধবার, ২৩ ডিসেম্বর ২০২০