ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন, কিশোরগঞ্জে খেলাফত মজলিসের ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালি অনুষ্ঠিত লালপুরে এক রাতে ভ্যানচালকের চার্জার ভ্যানসহ ৬ বাড়িতে চুরির চেষ্টা শীত মৌসুম এলেই গ্রামের নারীদের মধ্যে বেড়ে যায় কুমড়ো বড়ি তৈরির ব্যস্ততা। খতিয়ানভুক্ত জমি জোরপূর্বক দখল,হামলা ও লুটপাটের অভিযোগ দৌলতপুর উপজেলা তাঁতী দলের আয়োজনে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল খালেদা জিয়ার শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত, বিএনপি দলের মধ্যে কোন সংকট সৃষ্টি হবে না: রউফ  চৌধুরী হোসেনপুরে খালেদা জিয়ার সুস্থতা হোসেনপুর  বিএনপির কোরআন খতম ও গরীর দুস্থদের  মাঝে খাবার বিতরণ। পঞ্চগড়ে ট্রাকচাপায় সরকারি কর্মচারী নিহত 

শার্শায় অভিনব কায়দায় নবজাতক শিশু চুরি

ইকরামুল ইসলাম (বেনাপোল)প্রতিনিধিঃ যশোরের শার্শার বাগআঁচড়া বাজার থেকে অভিনব কায়দায় ২৫ দিন বয়সের তাসিন নামের একটি শিশু সন্তান চুরি হয়েছে। বুধবার(২০ ডিসেম্বর) সকাল ১০ টায় বাগআঁচড়া বাজারের রিফাত হোটেলের সামনে থেকে শিশুটিকে কোলে নিয়ে পালিয়ে যায় এক মহিলা চোর। তাসিন শার্শা উপজেলাধীন রুদ্রপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে।

তাসিনের দাদি জানান,তাসিন পেটে থাকতে এক মহিলা তাদের বাড়ী এসে এনজিওর কর্মী হিসেবে নিজেকে পরিচয় দিয়ে তাদেরকে মাতৃত্ব কালীন ভাতার টাকা দেয়ার প্রলোভন দেখায়। এর পর আরো একদিন সে আসে। এবং সর্বশেষ বুধবার সকালে সে তাসিনদের বাড়ীতে টাকা দেয়ার কথা বলে তাসিনের দাদা জোহর আলী ও মা’ জান্নাতুলকে সাথে নিয়ে বাগআঁচড়ায় আসে। এর পর তাদেরকে বাগআঁচড়া শংকরপুর রোডে রিফাত হোটেলে খাওয়াতে নিয়ে যায়। শিশুটিকে কোলে নিয়ে মহিলাটি জান্নাতুলকে হাত ধোয়ার জন্য পাঠায়। জান্নাতুল হাত ধোয়ার জন্য গেলে মহিলাটি শিশুটিকে নিয়ে কৌশলে পালিয়ে যায়।

ভ্যানচালক হাকিম বলেন, মহিলাটি কলারোয়া উপজেলার গয়ড়া বাজার থেকে তাকে ভাড়া করে। প্রথমে তাকে রুদ্রপুর গ্রামের জোহর আলীর বাড়ীতে নিয়ে আসে। এরপর এদের নিয়ে সে বাগআঁচড়া বাজারে আসে। তবে সে মহিলাটিকে চেনেনা। তার গায়ে কফি কালারের বোরখা ও পেষ্ট কালারের হিজাব ও লাল কালারের ঔড়না ছিলো। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের অফিসার ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনা আমি শুনেছি বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরিপোর্ট লেখা পর্যন্ত শিশুটির কোনো হদিস মেলেনি।

Tag :
জনপ্রিয় সংবাদ

নরসিংদীর পাঁচদোনা-ডাঙ্গা-ঘোড়াশাল সড়কটি, বীর প্রতীক সিরাজ উদ্দিন আহমেদ নামকরণের ফলক উন্মোচন,

শার্শায় অভিনব কায়দায় নবজাতক শিশু চুরি

আপডেট টাইম : ০৭:১২:০৬ অপরাহ্ন, বুধবার, ২০ জানুয়ারী ২০২১