ঢাকা ০২:১৮ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম
বাগমারা উপজেলা প্রশাসনের খাবার খেয়ে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিকসহ অনেকে তানোরে ১৪৬ বোতল ফেনসিডিলসহ আটক ৩ তানোরে মহান স্বাধীনতা দিবস উদযাপন  সিলেট নগরীতে গ্যাসের আবাসিক লাইনে মিলছে রহস্যময় তরল পদার্থ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে জেলা পুলিশের শ্রদ্ধা নিবেদন মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন ডিসি সাইফুল ইসলাম  বদলগাছীতে এমপি ফজলে হুদা শহীদ বেদিতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসার পুষ্পাঞ্জলি অর্পণ করেন ভেড়ামারায় নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা’র শ্রদ্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

আওয়ামীলীগ কখনই দলীয় পদ বেচাকেনা করেনা: মাহাবুব উল আলম হানিফ

কুষ্টিয়া জেলা প্রতিনিধি: আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ এমপি বলেছেন, আওয়ামীলীগ কখনই দলীয় পদ কেনাবেচার রাজনীতি করেনা। এই অভ্যাস আওয়ামীলীগের নেই, এটা বিএনপির কাজ। এই অভ্যাসতো বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান করেছিলেন। উনি যখন দল গঠন করেছিলেন তখন বিভিন্ন দল ভেঙ্গে তার দলে যোগদান করানোর জন্য টাকা দিয়ে কেনাবেচা করেছিলেন।

হানিফ আরো বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজেই বলেছেন, বিএনপির এখন এতই দন্যদশা যে, বিএনপি করে এটা শুনলে কেউ মেয়েও বিয়ে দিতে চাচ্ছে না। হানিফ বলেন কর্মকান্ডের কারনে তারা সমাজে এতই অগ্রহনযোগ্য ও এতটাই ঘৃনিত হয়ে গেছে যে, মানুষ তাদের সাথে কোন সর্ম্পকই স্থাপন করতে চায়না। এর জন্য চরম হতাশায় তারা নানান সময়ে অসংলগ্ন কথাবার্তা বলছেন।
দব্যমূল্য নিয়ে হানিফ বলেন, কোন সিন্ডিকেটের কাছে সরকার জিম্মী হয়নি, সরকার কঠোর অবস্থানে আছে। এই সরকার জনগনের সরকার, জনগনের জন্য যখন যা করার তাই করছে।

আজ শনিবার বেলা ১১টায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোটারি ক্লাব’র আয়োজনে করোনা রোগীদের জন্য আইসিইউ ইউনিটের ক্ষমতা বৃদ্ধি প্রসঙ্গে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। রোটারিয়ান অজয় সুরেকার সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসন আসলাম হোসেন, পুলিশ সুপার এস এম তানভীর আরাফাত, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, কুষ্টিয়া সদর উপজেলার চেয়ারম্যান ও সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডাক্তার নুরুন-নাহার বেগম, জেলা বিএমএ’র সভাপতি ডাক্তার মুস্তানজিদ। এছাড়াও এ সময় আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

বাগমারা উপজেলা প্রশাসনের খাবার খেয়ে অসুস্থ বীর মুক্তিযোদ্ধা-সাংবাদিকসহ অনেকে

আওয়ামীলীগ কখনই দলীয় পদ বেচাকেনা করেনা: মাহাবুব উল আলম হানিফ

আপডেট টাইম : ০৪:১৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২০